69513ca63b85b_image - 2025-12-28T091835.865
ডিসেম্বর ২৮, ২০২৫ বিকাল ০৭:৫১ IST

স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই খুন , রাজাবাজার হত্যাকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি , কলকাতা -  এক সপ্তাহের মধ্যেই রাজাবাজারে চাঞ্চল্যকর যুবক খুনের রহস্যভেদ করল কলকাতা পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে চলা দীর্ঘদিনের টানাপোড়েনই যে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল কারণ বলে জানা গেছে। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ছুরি ও স্কুটার।

ঘটনাটি ঘটে গত ২২ ডিসেম্বর রাতে। রাজাবাজার ক্রসিংয়ের সামনে কে সি সেন স্ট্রিট ও এপিসি রোড সংলগ্ন এলাকায় দিনের আলোয় প্রকাশ্যে মেহবুব আলমকে কুপিয়ে খুন করা হয়। প্রত্যক্ষদর্শীদের সামনে কালো স্কুটারে চেপে এসে হামলা চালায় অভিযুক্ত মহম্মদ মুসলিম ওরফে মুসলিম আনসারি। রক্তাক্ত অবস্থায় মেহবুব আলম লুটিয়ে পড়লে, স্কুটারেই চেপে এলাকা ছাড়ে আততায়ী। নিহতের স্ত্রী জাহিদা খাতুনের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।

সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, ঘটনার পরই রাজ্য ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। তদন্তের সূত্র ধরে পুলিশ পৌঁছায় ঝাড়খণ্ডের গিরিডি জেলার বিরনি থানা এলাকার কাপিলো গ্রামে। সেখান থেকেই রবিবার সকালে হাতেনাতে গ্রেফতার করা হয় মহম্মদ মুসলিমকে। একইসঙ্গে উদ্ধার করা হয় খুনের জন্য ব্যবহৃত ছুরি এবং কালো স্কুটার।

পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, নিহত মেহবুব আলমের স্ত্রীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ঘিরেই চলছিল তীব্র দ্বন্দ্ব ও মানসিক চাপ। সেই ক্ষোভ থেকেই সে পরিকল্পিতভাবে মেহবুব আলমকে খুন করে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে ঝাড়খণ্ডের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। রাতেই তাকে কলকাতায় আনা হবে। সোমবার তাকে কলকাতার আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন

দেশ আগে রাজনীতি পরে , NCPI বৈঠক নিয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল
আগস্ট ০৪, ২০২৬

NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ভবানীপুর নির্বাচনী মামলায় বিলম্ব , নথি না মেলায় ক্ষুব্ধ হাইকোর্ট
আগস্ট ০৪, ২০২৬

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির

শ্যামবাজারের বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , মেট্রো স্টেশনের নাম বদলের বড় প্রস্তাব অগ্নিমিত্রা পালের
আগস্ট ০৪, ২০২৬

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের

শুভেন্দুর বাড়িতেও ছিল হামলার ছক! হামিমকে জেরা করে মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য
আগস্ট ০৪, ২০২৬

হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের