6a8549e043cd9_WhatsApp Image 2026-08-19 at 11.43.45
আগস্ট ১৯, ২০২৬ দুপুর ১২:১৭ IST

স্ত্রীকে খুনের পর আত্মহত্যার চেষ্টার অভিযোগ স্বামীর , রাজগঞ্জে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - সাতসকালে বন্ধ দোকানের ছাদে রক্তাক্ত অবস্থায় দম্পতিকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জে। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করার পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী। ঘটনায় মৃত্যু হয়েছে স্ত্রী সোনালী বিশ্বাসের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার স্বামী ভবতোষ বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটার ভোটপাড়া এলাকায় রাস্তার পাশে,  একটি বন্ধ দোকানের ছাদে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভোরের আলো থানার পুলিশ। দুজনকেই উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সোনালী বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। তার স্বামী ভবতোষ বিশ্বাস আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ভোটপাড়া গ্রামের বাসিন্দা মদন বিশ্বাসের মেয়ে সোনালীর প্রায় ৬ মাস আগে বিয়ে হয় হলদিবাড়ির বাসিন্দা ভবতোষ বিশ্বাসের সঙ্গে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি চলছিল বলে পরিবারের দাবি। একাধিকবার সমস্যা মিটিয়ে সোনালীকে শ্বশুরবাড়িতে পাঠানো হলেও পরে ফের বাবার বাড়িতে ফিরে আসতেন তিনি। গত প্রায় ১ মাস ধরে বাবার বাড়িতেই ছিলেন সোনালী। পরিবারের দাবি, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সোনালীর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পরও সন্ধান মেলেনি তার। এরপর মঙ্গলবার সকালে বন্ধ দোকানের ছাদে স্বামী-স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র সহ বিষের বোতল উদ্ধার হয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে দাম্পত্য অশান্তি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে ভোরের আলো থানার পুলিশ। পাশাপাশি সোনালীর পরিবারের অভিযোগ সহ ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দিকও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

জঙ্গলপথে হঠাৎ নিয়ন্ত্রণহীন গাড়ি, গাছে ধাক্কায় প্রাণ গেল মহিলার
আগস্ট ২৬, ২০২৬

জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩

সাতগাছিয়ায় তৃণমূল নেতার উপর নৃশংস হামলা! অভিষেকের পোস্টে কাঠগড়ায় বিজেপি
আগস্ট ২৬, ২০২৬

জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি

কর্মী পুনর্বহালকে ঘিরে নদীয়ার গ্যাস গোডাউনে বিজেপি-মালিক সংঘর্ষ , রক্তাক্ত মণ্ডল সহ-সভাপতি
আগস্ট ২৬, ২০২৬

তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ

 

আবর্জনার স্তূপে শত শত আধার কার্ড ! আলিপুরদুয়ারে তদন্তে সিআইডি
আগস্ট ২৬, ২০২৬

জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের