নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতির জটে নতুন মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে অযোগ্য হিসেবে চিহ্নিত মোট ১,৮০৬ জন।
২০১৬ সালের শিক্ষক নিয়োগ মামলায় জট আরও ঘনীভূত হয় যখন সুপ্রিম কোর্ট যোগ্য-অযোগ্য আলাদা করে দেখাতে ব্যর্থ হওয়ার কারণে গোটা প্যানেল বাতিল করে দেয়। ফলে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। মামলার শুনানির সময় SSC অযোগ্যদের একটি তালিকা আদালতে জমা দিলেও বাকি সকলেই যে যোগ্য তা হলফ করে জানায়নি কমিশন। আদালতের কড়া পর্যবেক্ষণে স্পষ্ট হয়, পুরো প্যানেলই অনিয়মের শিকার হয়।
বুধবার সুপ্রিম কোর্ট ফের উল্লেখ করে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। আদালতের এই নির্দেশ মেনে বৃহস্পতিবার জনসমক্ষে আসে সেই বিশদ তালিকা। একই দিনে মামলার আরেক অধ্যায়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব OMR শিট প্রকাশের নির্দেশও এসেছে।
সেই মতন বৃহস্পতিবার ২০১৬ সালে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে কমিশন। তালিকাতে ঠিকানা, পিতৃপরিচয়, রোল নম্বর, বিষয়, জন্ম সাল সহ মোট ১,৮০৬ জনের নাম প্রকাশ করেছে। তাদের রোল নম্বর, বাবার নাম, বিষয় ও জন্ম সাল-সহ ৫৪ পাতার পূর্ণাঙ্গ তালিকা রয়েছে কমিশনের ওয়েবসাইটে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের