নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে সরকার বদলের পর প্রশাসনিক অন্দরে শুরু হয়েছে বড়সড় রদবদল। এবার তারই প্রভাব পড়ল শিক্ষা দফতরে। পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। পালাবদলের আবহে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষা মহল।
গত কয়েক বছরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষাব্যবস্থা বারবার প্রশ্নের মুখে পড়েছে। আদালতের নির্দেশে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর তীব্র চাপে পড়ে তৎকালীন সরকার। সেই সময় প্রশাসনিক স্তরে একাধিক বদল আনা হয়েছিল। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই এসএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয় সিদ্ধার্থ মজুমদারকে।
অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্ব পান রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে বদলের ইঙ্গিত মিলছিল। পুলিশ ও আমলাস্তরে ইতিমধ্যেই একাধিক রদবদল হয়েছে। শিক্ষা দফতরেও স্বচ্ছতাকে সামনে রেখে বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে একই সঙ্গে এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন শিক্ষামহলের একাংশ।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের