নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গত বৃহস্পতিবার ভোর রাতে পিতৃহারা হয়েছেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। রবিবার দুপুরে শেষকৃত্য সম্পন্ন হয় ভেস পেজের। চোখে-মুখে ক্লান্তির ছাপ, হাতে স্যালাইন সহ নিস্তেজ চেহারা নিয়েই রবিবার বাবার শেষকৃত্যে হাজির হন লিয়েন্ডার। নিঃশব্দ কান্না যেন থামছিলই না অলিম্পিয়ানের। ভীষণই ভেঙে পড়েন লিয়েন্ডার। তার শরীরী ভাষায় প্রকাশ পায় জীবনের সবথেকে প্রিয় ও মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেললেন। সময় যেন থমকে গিয়েছে তার কাছে।
রেড রোড সংলগ্ন হকি টেন্টে প্রবেশের সময় বাবার শববাহী গাড়ির সামনে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন। বাবাকে হারানোর যন্ত্রণা তার অস্তিত্বকে ছাপিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে বাবা যেভাবে তার পাশে ছিলেন, যেভাবে তার ছায়াসঙ্গী হিসেবে ছিলেন, যেভাবে তার সাফল্যে অংশ নেন সেসব এইভাবে ভুলে যাওয়া যে সম্ভব না তা শরীরী ভাষায় বুঝিয়ে দিয়েছেন লিয়েন্ডার।
হকি টেন্ট থেকে সেন্ট থমাস চার্চে নিয়ে যাওয়া হয় ভেস পেজকে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শরীরী প্রতিকূলতাকে সঙ্গে নিয়েই বাবার শেষকৃত্যে প্রতিটা মুহূর্তের সাক্ষী ছিলেন লিয়েন্ডার। প্রথমে হকি টেন্টে বাবার উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপর নিস্তেজ চেহারা নিয়েই সেন্ট থমাস চার্চ অবধি পৌঁছান।
ভেস পেজের শেষকৃত্যে উপস্থিত ছিলেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী, হকি বাংলার সভাপতি সুজিত বসু সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারাও শ্রদ্ধা জানান প্রয়াত ভেস পেজকে।হাজারো যন্ত্রণা চেপে রেখেই উপস্থিত ব্যক্তিবর্গদের হাতজোড় করে প্রণাম জানালেন। শোকস্তব্ধ হয়েও সৌজন্যে কোনো খামতি রাখলেন না। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান তিন প্রধান ক্লাবের তরফ থেকেও জানানো হয় শ্রদ্ধা।
ভারতীয় হকি দলে ভেস পেজের সঙ্গে বহুদিন সময় কাটিয়েছেন দিলীপ তীরকে। সেই স্মৃতিচারণ করে তীরকে বলেছেন, "ওঁর মতো বড় মনের মানুষ খুব কম আছে। ভারত স্বাধীন হওয়ার পর উনিই একমাত্র প্লেয়ার যিনি নিজে ডক্টর হওয়ার পাশাপাশি জাতীয় দলের হয়ে খেলেছেন। অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছেন। তিনি আমাদের মতো প্লেয়ারদের সব সময়ে অনুপ্রেরণা জুগিয়েছেন।১৯৮৯ সালে ভারতীয় দলের চিকিৎসক হিসেবে যুক্ত ছিলেন ভেস পেজ়। কিন্তু কোনও টাকা নেননি তিনি।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের