নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার অন্দরে শুক্রবার দেখা গেল রাজনীতির বিরল নাটকীয় মুহূর্ত। সদ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়া মদন মিত্র আচমকাই পৌঁছে গেলেন কালীঘাট তৃণমূলের ধর্না মঞ্চে। আর তাকে ঘিরেই শুরু হল কটাক্ষ, পাল্টা খোঁচা আর রাজনৈতিক রসিকতার পালা। কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জবাবও দিলেন মদন, ফলে মুহূর্তেই সরগরম হয়ে ওঠে বিধানসভা চত্বর।
শুক্রবার নিট-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে বিধানসভা চত্বরে ধর্নায় বসেছিলেন কালীঘাট তৃণমূলের কয়েকজন বিধায়ক। ঠিক সেই সময় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে হঠাৎই ধর্নামঞ্চে হাজির হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পরনে গেরুয়া পাঞ্জাবি, চোখে সানগ্লাস হাসিমুখে তার উপস্থিতি মুহূর্তেই সকলের নজর কাড়ে।
মদনকে দেখেই কুণাল ঘোষ ব্যঙ্গের সুরে বলেন, 'মদনদা শরীরটা ওদিকে নিয়ে গিয়েছে, কিন্তু মনটা এখনও এদিকেই আছে।' পাশাপাশি তিনি দাবি করেন, ইডির নোটিশের চাপে মদন শিবির বদল করেছেন এবং মন্তব্য করেন, 'আমাদের ভিতরের একটা লোক ওদের মধ্যে রয়ে গেল।' কুণালের এই মন্তব্যে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া না দিলেও মদনকে হাসিমুখেই পরিস্থিতি সামলাতে দেখা যায়।
এরপর শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনেও উঠে আসে রাজনৈতিক খোঁচা। মদন বলেন, 'আমি চাই শোভনদা আগামী দশ বছর বিরোধী আসনে বসুক।' জবাবে শোভনদেব হেসে বলেন, 'আবার আসিব ফিরে।' পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন জানান, সৌজন্যবশতই তিনি ধর্না মঞ্চে গেছিলেন। একইসঙ্গে কুণাল ঘোষকে উদ্দেশ্য করে তার পাল্টা মন্তব্য, 'আমার মনে হচ্ছে, ওর মন হারানোর সময় খুব তাড়াতাড়িই আসছে।'
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের