নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সপ্তাহের প্রথম দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে। শিলাবৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমবে। মঙ্গলবার থেকে দাপট বাড়বে বৃষ্টির।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ২ দিনে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যাবে উত্তরবঙ্গে। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হতে পারে।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, হুগলী, উত্তর ২৪ পরগণায়।
মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের