নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলা বিপর্যয়ের তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন করে চড়ছে রাজনৈতিক তরজা। কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসতেই এবার ফিরহাদ হাকিমকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক তাপস রায়। কালীচরণের ভূমিকা এবং পুরসভার সিদ্ধান্তে তার প্রভাব নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেন তিনি। তার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
তারাতলা গুদাম বিপর্যয়ের তদন্তে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসার পর থেকেই কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এই আবহেই প্রাক্তন সতীর্থ ফিরহাদকে কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল ঘোষ। একইসঙ্গে মন্ত্রী তাপস রায়ও কালীচরণের প্রশাসনিক প্রভাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তাপস রায়ের দাবি, কলকাতা পুরসভার কার্যত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কালীচরণের প্রভাব ছিল।
তার কথায়, 'সোম, বুধ, শুক্রবার মেয়র ছিলেন ফিরহাদ হাকিম, আর মঙ্গল, বৃহস্পতিবার ও শনিবার মেয়র ছিলেন কালীচরণ ব্যানার্জি।' এরপরই তাপস রায় প্রশ্ন তোলেন, কালীচরণকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠলেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাপস রায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ' এত অভিযোগের পরেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে কি মমতা-অভিষেক ব্যবস্থা নিতে চাননি, নাকি ফিরহাদকে মেয়র পদে রাখতেই সব উপেক্ষা করা হয়েছিল?'
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের