নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শ্রাবণের শুরুতেই ভিজল তিলোত্তমা। রবিবার ভোর থেকে কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ, তারপরই নামে ঝেঁপে বৃষ্টি। ছুটির দিনের সকাল অনেকের কাছে এনে দিল বর্ষার আমেজ, আবার জল জমে শহরের বিভিন্ন রাস্তায় দুর্ভোগেও পড়তে হল সাধারণ মানুষকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বর্ষণের দাপট আরও বাড়তে পারে।
রবিবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। অল্প সময়ের মধ্যেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায়। ছুটির দিন হওয়ায় যানজট তুলনামূলক কম থাকলেও, জরুরি কাজে বের হওয়া মানুষকে বৃষ্টির কারণে ভোগান্তির মুখে পড়তে হয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা , ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা , নদীয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির লাল সতর্কতা, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে, দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।
কার্যালয় আপাতত না ভাঙার নির্দেশ হাইকোর্টের
রবিবার দ্রুত শুনানির আর্জি অভিষেকের আইনজীবীর
ভুয়ো পরিচয়ে শামিমকে ঘর পাইয়ে দেওয়া ব্রোকার জালে
ভয়ের কোনো কারণ নেই বলেই জানিয়েছে চিকিৎসকেরা
কলকাতায় শাহের একাধিক কর্মসূচি ঘিরে তৎপরতা
বেসরকারি ব্লাড ব্যাঙ্কে বড় কেলেঙ্কারির অভিযোগ
ঘটনায় নাবালক-সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
প্রতিহিংসার রাজনীতি বলে কটাক্ষ অভিষেকের
ভাঙনের আবহে বিদ্রোহীদের উদ্দেশ্যে বার্তা অভিষেকের
বাজারে আসছে প্লাস্টিকের নোট
১৬৪ কোটি টাকার হিসাব চেয়ে চিঠি ইডির
ঘটনায় ইতিমধ্যেই ১ জনকে আটক করা হয়েছে
লোকভবনের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে
রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার জেলা স্তরের রাইফেল শুটার, নিখোঁজ রহস্য খতিয়ে দেখছে পুলিশ
আইন মেনেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের