নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলীয় ভাঙন, লাগাতার সমালোচনা থেকে বিদ্রোহীদের আক্রমণের মাঝেই পাল্টা আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিদ্রোহী শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি ঘোষণা করলেন, 'ওদের মধ্যে একজনও যদি ফিরে আসে, আমি ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব।' তার এই বিস্ফোরক মন্তব্যে নতুন করে তুঙ্গে উঠেছে রাজ্যের রাজনৈতিক তরজা।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকেই দলের অন্দরে ভাঙন এবং অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে এসেছে। একাধিক নেতা, বিধায়ক ও সাংসদ দল ছেড়ে অন্য শিবিরে যোগ দিয়েছেন। বিদ্রোহী নেতাদের একাংশের অভিযোগ, প্রার্থী নির্বাচন থেকে শুরু করে নির্বাচনী কৌশল সব ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কারণেই দলের এই ভরাডুবি হয়েছে। কেউ কেউ প্রকাশ্যেই বলেছেন, অভিষেক দলে থাকলে তাদের পক্ষে তৃণমূলে ফেরা সম্ভব নয়।
এই আবহেই শনিবার কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্রোহীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, 'যদি ওদের কেউ ফিরে আসে, আমি ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব। মিলিয়ে নিন, একজনও আসবে না।এতদিনে ওদের সবার জনতার কথা মনে পড়ল? এই ফলাফলের জন্য দলকে দায়ী করছেন, তার কারণ কী?'
অভিষেক আরও ইঙ্গিত দেন, নির্বাচনের ফলের দায় শুধুমাত্র দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার মতে, যারা দল ছেড়ে গেছেন, তাদের সিদ্ধান্তের জন্য তৃণমূলকে দায়ী করার কোনও ভিত্তি নেই। রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে বিদ্রোহী শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি দলের বাকি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যেও বার্তা দিতে চেয়েছেন অভিষেক।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের