নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উত্তরবঙ্গ সফর শেষে এবার শহরে ব্যস্ততম কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও দলীয় সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন অমিত শাহ। রবিবারের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই বাড়ছে জল্পনা।
শনিবার রাতেই শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকালে আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। বৈঠকে দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক এবং রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত থাকবেন। সীমান্তবর্তী জেলার নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। জানা গেছে, রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। সেখানে রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি, আগামী রাজনৈতিক কর্মসূচি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন।
এরপর অমিত শাহ ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ওয়ার মিউজিয়াম উদ্বোধন করবেন। সেখান থেকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে গিয়ে আমুল বেঙ্গল ডেয়ারির দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সরকারি কর্মসূচিগুলিতে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার সন্ধ্যাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
কার্যালয় আপাতত না ভাঙার নির্দেশ হাইকোর্টের
রবিবার দ্রুত শুনানির আর্জি অভিষেকের আইনজীবীর
ভুয়ো পরিচয়ে শামিমকে ঘর পাইয়ে দেওয়া ব্রোকার জালে
মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে
ভয়ের কোনো কারণ নেই বলেই জানিয়েছে চিকিৎসকেরা
বেসরকারি ব্লাড ব্যাঙ্কে বড় কেলেঙ্কারির অভিযোগ
ঘটনায় নাবালক-সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
প্রতিহিংসার রাজনীতি বলে কটাক্ষ অভিষেকের
ভাঙনের আবহে বিদ্রোহীদের উদ্দেশ্যে বার্তা অভিষেকের
বাজারে আসছে প্লাস্টিকের নোট
১৬৪ কোটি টাকার হিসাব চেয়ে চিঠি ইডির
ঘটনায় ইতিমধ্যেই ১ জনকে আটক করা হয়েছে
লোকভবনের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে
রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার জেলা স্তরের রাইফেল শুটার, নিখোঁজ রহস্য খতিয়ে দেখছে পুলিশ
আইন মেনেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের