নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শাহী বৈঠকের পর এবার আনুষ্ঠানিকভাবে সক্রিয়তার ঘোষণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের ঠিক একদিন পরই সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে হাজির হলেন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। সেখানেই দীর্ঘ বৈঠকের শেষে চূড়ান্ত হল নির্বাচনকে সামনে রেখে এবার রাজ্য রাজনীতিতে সম্পূর্ণভাবে সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন দিলীপ ঘোষ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তীও। জানা গেছে, এই বৈঠকেই একেবারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী নির্বাচনের প্রস্তুতিতে দিলীপ ঘোষকে সাংগঠনিক ও রাজনৈতিক ময়দানে আরও বেশি করে কাজে লাগানো হবে।
বৈঠকে মূলত আলোচনা হয়, কীভাবে রাজ্যজুড়ে দিলীপ ঘোষের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা ব্যবহার করা যায়। জানা গিয়েছে, পথসভা, মিছিল ও জনসংযোগ কর্মসূচিতে দিলীপ ঘোষের উপস্থিতি আরও বাড়ানো হবে। দলের কর্মীদের উজ্জীবিত করতে এবং মাঠের রাজনীতিতে আক্রমণাত্মক বার্তা দিতে তাকে রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানোর পরিকল্পনাও করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৩ জানুয়ারি দুর্গাপুরে একটি গুরুত্বপূর্ণ সভায় রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে মঞ্চ ভাগ করবেন দিলীপ ঘোষ। এই সভাকে ঘিরে দলের ভেতরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। দীর্ঘ সময়ের দূরত্ব ও জল্পনার অবসান ঘটিয়ে দিলীপ ঘোষের সক্রিয় প্রত্যাবর্তন বঙ্গ বিজেপির নির্বাচনী কৌশলে নতুন করে গতি আনতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের