69ec71a895743_Gallery_1777099479298
এপ্রিল ২৫, ২০২৬ বিকাল ০৭:৪১ IST

স্লিপ এল ভোট মেটার পর! বিএলও-র ভুলে ভোটদান থেকে বঞ্চিত তরুণী

নিজস্ব প্রতিনিধি , মালদহ - বিএলও-র চরম গাফিলতির কারণে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না তরুণী। ভোট মিটে যাওয়ার পরদিন বাড়িতে ভোটার স্লিপ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল বিধানসভায়। অভিযুক্ত কর্মীকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিহিপুর গ্রামের ২২৩ নম্বর বুথের বিএলও আখতার হোসেনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দা হুশনারা বেগম সম্প্রতি ভোটার তালিকায় নাম তুলেছিলেন। সেই হিসেবে প্রথম বারের জন্য ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল তরুণীর। অভিযোগ, বারবার ভোটার স্লিপ চাইলেও তাকে তা দেওয়া হয়নি। উল্টে নাম বাদ গেছে বলে জানানো হয়। তাই স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার ভোটাধিকার থেকে বঞ্চিত হন হুসনারা। কিন্তু আশ্চর্যজনকভাবে, পরদিন অর্থাৎ শুক্রবার তার বাড়িতে গিয়ে স্লিপ পৌঁছে দেন বিএলও।

এরপরই রাগে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ বিএলোর শাস্তি চেয়ে বিক্ষোভে শামিল হন। তাদের দাবি, সংশোধনী লিস্টে রেকর্ড সঠিক থাকলেও কেন বারবার বিএলও মিথ্যে তথ্য দিলেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। গ্রামবাসীর চাপে পড়ে আখতার হোসেন অবশেষে নিজের ভুলের কথা স্বীকার করে নিয়েছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছে জনতা।

হুশনারা বেগম জানান, ‘সংশোধনী লিস্টে আমার নাম ছিল। অনলাইনে চেক করেও সব ঠিক পেয়েছি। কিন্তু বিএলও বারবার বলেছেন আমার নাম নাকি বাদ পড়েছে। অনেকবার অনুরোধ করা সত্ত্বেও কোনো লাভ হয়নি। এখন ভোট মিটে যাওয়ার পর স্লিপ দেওয়া হচ্ছে। আমি ভোট দিতে চাই, নতুবা বিএলও-কে এখান থেকে যেতে দেব না। পুরোটাই তার গাফিলতি। আমি ওনার কঠোর শাস্তি চাই'।

অন্যদিকে, বিএলও আখতার হোসেন জানান, ‘হাসেনারী বলে অন্য একজন আমাকে ফোন করে জানিয়েছিলেন তিনি কলকাতায় হাসপাতালে ভর্তি আছেন। তাই ভোট দিতে পারবেন না। নামের গণ্ডগোলে আমি দু'জনকে এক ভেবে ফেলেছিলাম। সেই কারণেই এই ভুল হয়েছে। মেয়েটি কোনোদিন আমার বাড়িতে আসেনি, আমি সবার বাড়ি বাড়ি গিয়ে স্লিপ বিলি করেছি। গাফিলতি আমার ঠিকই, এই ঘটনার জন্য আমি অত্যন্ত দুঃখিত'।

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের