নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - নিজেদের জেলা কার্যালয়ের সামনেই বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মীরা। সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তার বহিষ্কারের দাবিতে সরব হলেন দলের একাংশ। ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদকের বহিষ্কারের দাবিতে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে কার্যালয়ের সামনে পোস্টারও লাগানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বিশ্বজিৎ পাল তৃণমূলের কিছু সদস্যের সঙ্গে যোগসাজশ রেখে তোলাবাজিতে মদত দিচ্ছেন। পাশাপাশি দীর্ঘদিনের বিজেপি কর্মীদের সংগঠনের কাজ থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে বলেও অভিযোগ তাদের। বিষয়টি নিয়ে যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোয়ারদারের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের।
ঘটনা প্রসঙ্গে ছন্দা গায়েনের বক্তব্য,'দীর্ঘদিন ধরে আমি বিজেপির মহিলা মোর্চার সঙ্গে যুক্ত রয়েছি। এখন বিশ্বজিৎ পাল ক্ষমতায় এসে আমাদের কোনো পাত্তা না দিয়ে নিজে সর্বেসর্বা হয়ে বসেছে। ২০২২ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে যে সমস্ত তৃণমূল কর্মীরা আমাদের ওপর চরম অত্যাচার করেছিল, যাদের কারণে আমার ছেলে ৪৬ দিন জেলে ছিল, আজ বিশ্বজিৎ পাল সেইসব অত্যাচারী তৃণমূলীদের দলে জায়গা দিচ্ছেন। এই দলবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা বিশ্বজিৎ পাল সহ মন্ডল সভাপতিকে অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি'।
বিজেপি প্রার্থী ভীষ্মদেব নস্করের বক্তব্য,'গত ২১ তারিখ আমাকে তৃণমূলের লোকজন মারধর করে। দীপংকর মন্ডল, প্রশান্ত বৈদ্য, বিশ্বজিৎ পাল এরা সকলে জড়িত। তৃণমূলের লোকজন বিজেপি সেজে এই কাজ করেছে। থানায় অভিযোগ করতে গেলেও নেওয়া হয়নি। এরপর অনেক জন একসঙ্গে সকলে মিলে দরখাস্ত জমা দিয়ে বলে যে আমি বিজেপি করি তাই নাকি আমার অপরাধ। তারপর থেকে ক্রমাগত আমাকে এসে মারধর অত্যাচার করতে থাকে। আমি অবিলম্বে ওদের শাস্তি চাই'।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের