নিজস্ব প্রতিনিধি , হুগলী - নাবালিকা যৌন নির্যাতনের অভিযোগ শাসক গোষ্ঠীর এক যুবনেতার বিরুদ্ধে। এর আগেও যুবনেতার পরিচয় দিয়ে হুমকির দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার ষোলো বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল তাকে। খবর পেতেই দায়িত্ব পালন করল চন্দননগর থানার পুলিশ।

সূত্রের খবর , অভিযুক্তের নাম দীপঙ্কর দাস ওরফে সোনাই। শাসক দলের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন তিনি। উত্তরপাড়ায় তৃণমূলের একাধিক কর্মসূচিতে দেখা গেছে তাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে হিন্দমোটর কারখানায় গিয়েছিলেন ষোলো বছরের নির্যাতিতা। তখনই তাদের পিছু নেওয়া হয়। ভয় দেখিয়ে নাবালিকার বন্ধুকে তাড়িয়ে দেয় অভিযুক্ত সোনাই। এরপর দুই সাগরেদের সঙ্গে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ সোনাইয়ের বিরুদ্ধে।

নির্যাতিতা বাড়ি ফিরে সবটা জানালে পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। উত্তরপাড়ায় তল্লাশি চালিয়ে যুবককে গ্রেফতার করা হয়। খুব শীঘ্রই তাকে আদালতে পেশ করা হবে। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। চন্দননগর পুলিশের তরফে জানানো হয়েছে , অভিযুক্তের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।

তৃণমূল ঘনিষ্ঠ সোনাই গ্রেফতার হওয়ায় খোঁচা দিতে ছাড়ছেনা বিরোধী দল। ভোটের মুখে এই নৃশংস কাজ তৃণমূলের জন্য নেতিবাচক বলেই মনে করছেন অনেকে। ঘটনায় শাসক গোষ্ঠীর দিকে ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ। আবার অন্যদিকে , শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী অভিযুক্তকে শাসক দলের কর্মী বলে অস্বীকার করেন। ওনার মতে তিনি স্বঘোষিত যুবনেতা।

স্থানীয় তৃণমূল নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন , "আইন আইনের পথে চলবে। কখনও কোনো দল অপকর্মকে প্রশ্রয় দেয় না। আমি শুরু থেকে দলের একনিষ্ঠ সদস্য ছিলাম। এখনও আমার দল ক্ষমতায় আছে। ভোটের আগে দলকে অপবাদ দেওয়ার জন্য দুষ্কৃতীরা ঢুকে পড়তেই পারে। সেক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে হবে। তবে তৃণমূল কখনোই কোনো নৃশংস কাজকে প্রশ্রয় দেবেনা। জনগণের কোনো খারাপ তৃণমূল চায়না।"

অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত জানিয়েছেন , "যে এই নৃশংস কাজটা করেছে তার কঠিন শাস্তি হওয়া উচিত। আমি যতটা জানি উনি যুব সভাপতির ঘনিষ্ঠ। আবার একেই বাঁচাতে তৃণমূল মাঠে নামবে। যেভাবে দিনের পর দিন আইন শৃঙ্খলা ভেঙে কাজ করে চলেছে সব জবাব ওরা পাবে ২০২৬ বিধানসভা ভোটে। ওদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে।"
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের