6a1a8b5ba9186_Screenshot_2026-05-30-10-07-34-21_6012fa4d4ddec268fc5c7112cbb265e7
মে ৩০, ২০২৬ দুপুর ০১:৪৭ IST

সিতাইয়ে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ, উঠল কাটমানি ও অর্থ আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - আবাস যোজনায় কাটমানি ও অর্থ আদায়ের অভিযোগে উত্তপ্ত সিতাইয়ের কেশরীবাড়ি এলাকা। বিজেপি সমর্থন করার কারণে তাঁদের হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন একাধিক বাসিন্দা। এই ঘটনার জেরে শুক্রবার দুপুরে ৬/৪৯ নম্বর বুথ এলাকার তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগ, ২০২১ সালে বিজেপি সমর্থন করার কারণে স্থানীয় বাসিন্দা মনীন্দ্র কুমার বর্মনকে ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়। একই সঙ্গে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। এই অভিযোগ সামনে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়।

অভিযোগের ভিত্তিতে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এমনকি তাঁদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরতের দাবিও তোলেন বিক্ষোভকারীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে এলাকায় অসন্তোষ তৈরি হয়েছিল। এখন ঘটনার পর প্রশাসনিক হস্তক্ষেপের দাবিও উঠেছে এলাকাবাসীর তরফে।

স্থানীয় বাসিন্দা অনিল চন্দ্র বর্মনের দাবি, ২০২১ সালের ২ আগস্ট তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল। এরপর তাঁর কাছ থেকে ৩ লক্ষ টাকা আদায় করা হয়। দীর্ঘদিন ধরে ওই টাকা ফেরতের দাবি জানিয়ে আসছেন বলে জানান অনিলবাবু। দ্রুত অর্থ ফেরত না পেলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সুশান্ত বর্মন। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁর উপর ক্ষোভের কারণে এই অভিযোগ তোলা হয়েছে। তিনি জানান, গত ১০ বছর পঞ্চায়েতের দায়িত্বে থাকলেও এবারের নির্বাচনে তিনি প্রার্থী হননি। এমনকি তিনি ২০২৩ সালের পর থেকে কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন। তাই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন

সাতগাছিয়ায় তৃণমূল নেতার উপর নৃশংস হামলা! অভিষেকের পোস্টে কাঠগড়ায় বিজেপি
আগস্ট ২৬, ২০২৬

জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি

কর্মী পুনর্বহালকে ঘিরে নদীয়ার গ্যাস গোডাউনে বিজেপি-মালিক সংঘর্ষ , রক্তাক্ত মণ্ডল সহ-সভাপতি
আগস্ট ২৬, ২০২৬

তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ

 

আবর্জনার স্তূপে শত শত আধার কার্ড ! আলিপুরদুয়ারে তদন্তে সিআইডি
আগস্ট ২৬, ২০২৬

জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেই রক্ত বিক্রির অভিযোগ ! এসিবির জালে ৩ টেকনিশিয়ান
আগস্ট ২৬, ২০২৬

ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের