নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাত্র পাঁচ দিনের ব্যবধানে ফের নির্বাচন কমিশনের SIR শুনানি পর্বের ত্রুটি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ শামি এবং বিশিষ্ট কবি জয় গোস্বামীর মতো সমাজের বিশিষ্ট ব্যক্তিদের শুনানির নোটিশ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। এই নোটিশকে ‘অমানবিক ও অসংবেদনশীল’ আখ্যা দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে অভিযোগ করেছেন, SIR শুনানির বর্তমান পদ্ধতি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং বাস্তববিবর্জিত। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যে পদ্ধতিতে SIR এর কাজ করছে নির্বাচন কমিশন, তাতে তিনি স্মম্ভিত এবং বিরক্ত। শুনানির বিষয়টি চলছে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর এবং তথ্যগত ত্রুটির ভিত্তিতে। সাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে খতিয়ে দেখার কাজ মোটেই হচ্ছে না। আর সেই কারণেই অমর্ত্য সেন, জয় গোস্বামী কিংবা মহম্মদ শামিদের মতো সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও শুনানির নোটিশ পাঠানো হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে জানান, এই ধরনের পদক্ষেপ কমিশনের অসংবেদনশীলতা ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে অনভিজ্ঞতারই প্রতিফলন। তার মতে, যে পদ্ধতিতে শুনানি চলছে তা শুধু ব্যক্তি সম্মান ক্ষুণ্ণ করছে না, বরং গোটা গণতান্ত্রিক পরিকাঠামোকেই দুর্বল করে দিচ্ছে। তাই অবিলম্বে এই ত্রুটিপূর্ণ শুনানি প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। চিঠির শেষে কিছুটা হতাশার সুরে মুখ্যমন্ত্রী লেখেন, , 'জানি আপনি হয়তো চিঠির জবাব দেবেন না। কিন্তু আপনাকে বিস্তারিত সব জানানো আমার কর্তব্য।'
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের