নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - SIR শুনানির লাইনে দাঁড়িয়ে হঠাৎই অসুস্থ এক গৃহবধূ। বৃহস্পতিবার শুনানির দিন থাকায় সময়মত হাজিরা দিতে এসে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ফের বিতর্কিত SIR প্রক্রিয়ার লাইনে দাঁড়িয়ে অসুস্থতার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে ওই গৃহবধূর।
সূত্রের খবর , বৃহস্পতিবার দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতরে হেয়ারিংয়ে যান পূর্ণিমা বর্মন। বয়স আনুমানিক ২৫ বছর। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অস্বস্তি বোধ করেন। শ্বাসকষ্ট হচ্ছিল গৃহবধূর।বিষয়টি লাইনে থাকা অন্যান্য ব্যক্তিদের নজরে আসে। তৎক্ষণাৎ আধিকারিকদের বিষয়টি জানালে তারা আগেভাগে গৃহবধূর হেয়ারিং সম্পর্কিত কাজ সম্পন্ন করেন।

এরপর বাকি দুই পরিচিত মহিলা একটি টোটো ডাকেন। তারা ওই গৃহবধূকে নিয়ে বামনহাটে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। স্বাস্থ্য কেন্দ্রে আসার পর আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি।শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়।চিকিৎসক ওই গৃহবধূর ইসিজি করার পরামর্শ দিয়েছেন।

টোটো চালক জিয়ারুল রহমান জানিয়েছেন , "সকাল সাড়ে ১২ টার সময় শুনানিতে গেছিলেন তিনি। হঠাৎই নাকি অস্বস্তি বোধ করছিল। এরপর আমায় পঞ্চায়েতের আধিকারিকরা খবর দেয়। আমার টোটোতে তুলে দিয়ে হাসপাতালে নিয়ে আসতে বলে। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে অক্সিজেন দেয়। এরপর আরও চিকিৎসা চলছে। এখনও চিকিৎসা চলছে। তবে ডাক্তাররা জানিয়েছে ভয়ের কিছু নেই।"
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের