নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ও বিতর্কের মাঝেই এবার শুনানির নোটিশ পৌঁছল টলিউডের সুপারস্টার তথা তৃণমূলের জনপ্রিয় সাংসদ দেবের কাছে। শুধু তাকেই নয়, তার পরিবারের আরও তিন সদস্যকেও শুনানির জন্য ডাকা হয়েছে। এই ঘটনাকে ঘিরে SIR প্রক্রিয়াকে নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে।
SIR শুনানির নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস। যদিও এখনও পর্যন্ত দেব বা তার পরিবারের তরফে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, ঠিক কোন দিন শুনানিকেন্দ্রে হাজির হয়ে নথিপত্র জমা দিতে হবে, তা এখনও জানানো হয়নি। শাসক শিবিরের অভিযোগ, একজন ব্যস্ত অভিনেতা ও একই সঙ্গে তিনবারের নির্বাচিত সাংসদকে এভাবে শুনানির নোটিশ পাঠানো কার্যত হয়রানির শামিল।
দেবের জন্ম পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। টলিউডের শীর্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি দেব এখন একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব। ঘাটাল থেকেই টানা তিনবার সাংসদ নির্বাচিত হয়ে জনসেবার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এই প্রেক্ষাপটে তার নাগরিকত্বের প্রমাণ দিতে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ ঘিরে প্রশ্ন উঠছে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে। শুধু দেব নন, তার পরিবারের তিন সদস্যকেও একইভাবে শুনানির নোটিশ পাঠানো হয়েছে।
এদিকে, SIR প্রক্রিয়ায় টালিগঞ্জের বাসিন্দা অভিনেতা দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারও শুনানির নোটিশ পেয়েছিলেন। সোমবার তারা নির্ধারিত শুনানিকেন্দ্রে হাজির হন। শুনানি শেষে লাবণী সরকার জানান, 'এটা সরকারের কাজ। আমাদের কোনও আপত্তি নেই। শুধু দুটো কাগজে সই করিয়ে আগের সইয়ের সঙ্গে মিলিয়ে দেখে ছেড়ে দিয়েছেন।'
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের