নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকা সংশোধনের SIR নিয়ে চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শনিবার ও সোমবার হতে চলেছে গুরুত্বপূর্ণ বৈঠক। ফের মুখ্যসচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন।
সূত্রের খবর, SIR নিয়ে রাজ্য জুড়ে প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিকরা প্রথমে করবেন অভ্যন্তরীণ বৈঠক। এরপর সোমবার প্রতিটি জেলার অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে হবে পর্যালোচনা বৈঠক। ওইদিন প্রতিটি জেলার প্রস্তুতি খতিয়ে দেখবে সিইও দফতর। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও প্রস্তুতির পূর্ণাঙ্গ চিত্র জাতীয় নির্বাচন কমিশনের ডাকা ১০ সেপ্টেম্বরের বৈঠকে তুলে ধরা হবে। ফলে এসআইআর ঘিরে রাজ্যকে এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করতে হচ্ছে।
তবে এর মধ্যেই নির্বাচন কমিশনের চাপ বেড়েছে নতুন ইস্যুতে। সিইও দফতরে চার আধিকারিক নিয়োগের জন্য এখনও রাজ্য নতুন প্যানেল পাঠায়নি। আগের প্রস্তাবিত প্যানেল কমিশন খারিজ করে দেওয়ার পরও নতুন তালিকা না আসায় ফের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে কমিশন। দ্রুত নাম পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের