নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ইস্যুকে কেন্দ্র করে সোমবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। একদিকে, তৃণমূল পন্থী BLO সংগঠনের বিক্ষোভ অপরদিকে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছাতেই ‘গো ব্যাক’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
গত কয়েকদিন ধরে সিইও দফতরের সামনে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছে তৃণমূল পন্থী ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। SIR নিয়ে তাদের অভিযোগ ও ক্ষোভ ক্রমশ বাড়ছে। পরিস্থিতি আঁচ করেই সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সিইওর দফতর। একাধিক জায়গায় ব্যারিকেড বসানো হয়। নির্দিষ্ট সময়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা পৌঁছামাত্রই বিক্ষোভকারীরা ‘গো ব্যাক’ স্লোগান তুলতে শুরু করেন। উত্তেজনা এতটাই বাড়ে যে কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন।
বিজেপি কর্মীরাও পালটা স্লোগান দিতে শুরু করায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশবাহিনী। এদিকে, সিইও দফতরে ঢুকে শুভেন্দু অধিকারী কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে তিনি সিইও দফতরের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তোলেন। তার অভিযোগ, যখন সিইও দফতরই নিরাপদ নয়, তখন নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা কী ভাবে বজায় থাকবে?' শুভেন্দুর দাবি, 'বর্তমান দফতর নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে এবং অবিলম্বে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে।'
অপরদিকে, বিক্ষোভাকারী BLO দের দাবি, তাদের কাজের সময়সীমা আরও বৃদ্ধি করতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিককে তাদের সঙ্গে বসে কথা বলতে হবে। এতো কম সময়ের মধ্যে কোনোভাবেই কাজ সম্পন্ন করা সম্ভব না। শুভেন্দু অধিকারী এখন এসেছে আমাদের ওপর চাপ আরও বাড়িয়ে দিতে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের