নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কেন্দ্র। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে রাষ্ট্রপতির সফর সংক্রান্ত সমস্ত ঘটনার খুঁটিনাটি জানাতে বলা হয়েছে। এই নির্দেশ পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন।
কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, শনিবার রাষ্ট্রপতির সফর চলাকালীন দিনভর কী কী ঘটনা ঘটেছে, রাজ্য প্রশাসন কী ব্যবস্থা নিয়েছিল এবং সামগ্রিক পরিস্থিতি কী ছিল সেসব বিষয়ে বিকেলের মধ্যেই লিখিত রিপোর্ট পাঠাতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরের সূচি অনুযায়ী তার শুক্রবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল। তবে অনিবার্য কারণে সেই সফর পিছিয়ে গিয়ে তিনি শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সেখানে অবতরণ করেন।
প্রাথমিকভাবে ঠিক ছিল ফাঁসিদেওয়ার বিধাননগরে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেই কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়। পরে শিলিগুড়ি সংলগ্ন গোঁসাইপুর থেকে ভার্চুয়াল মাধ্যমে ওই সম্মেলনে অংশ নেন তিনি।
এদিকে রাজ্য সরকারের দাবি, অনুষ্ঠান আয়োজনের পর্যাপ্ত প্রস্তুতি না থাকার বিষয়টি আগেই রাষ্ট্রপতির সচিবালয়কে জানানো হয়েছিল। এমনকি সেই সংক্রান্ত নথিও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও এই সফর ও প্রোটোকল নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হওয়ার পরই কেন্দ্র বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠায়।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের