নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR নিয়ে রাজ্যজুড়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার মতুয়াগড়ে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করবেন তিনি। এরপর বনগাঁর ত্রিকোণ পার্কে হবে তাঁর সভা। মতুয়া সমাজের পাশে থাকার বার্তা দিতেই এই কর্মসূচি বলে মনে করা হচ্ছে।
বর্তমানে রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, পুরো প্রক্রিয়া কীভাবে হবে এবং জনগণের কী করণীয়। তবুও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন, দ্বিধা এবং আশঙ্কা। বিশেষত মতুয়া সমাজের একাংশের আশঙ্কা, এই প্রক্রিয়ার ফলে অনেক বৈধ ভোটারের নামই তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। এসব উদ্বেগ ঘিরে সম্প্রতি মতুয়া সমাজের একাংশ প্রতিবাদের পথে নেমেছিলেন, এমনকি অনশনও শুরু হয়। টানা ১৩ দিন অনশনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তা প্রত্যাহার করা হয়।
এই পরিস্থিতিতেই ফের রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার তিনি মতুয়াগড়ে পৌঁছে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করবেন। এরপর বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি। এর আগেও কলকাতায় SIR এর বিরুদ্ধে মিছিল ও সভা করেছেন মুখ্যমন্ত্রী। মতুয়া ভোটব্যাঙ্ক রক্ষায় তৃণমূলের এই সক্রিয়তা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের