6a7446cfc1f3f_Gallery_1786005021624
আগস্ট ০৬, ২০২৬ দুপুর ০২:০৩ IST

সিনিয়রদের প্রাপ্য সম্মান দিন! গম্ভীর-আগরকরকে নিশানা রাহানের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতীয় টেস্ট ক্রিকেটে সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়ে মুখ খুললেন অজিঙ্ক রাহানে। সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রাক্তন ভারতীয় ব্যাটার দলের বর্তমান পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিজ্ঞ ক্রিকেটারদের গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েও পরোক্ষে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

কয়েক দিন আগে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন রাহানে। এরপর একটি পডকাস্টে নিজের মতামত জানান তিনি। সেখানেই টেস্ট দলে অভিজ্ঞ ক্রিকেটারদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রাক্তন সহ-অধিনায়ক। তাঁর মতে, দীর্ঘ ফরম্যাটে শুধুমাত্র তরুণদের উপর নির্ভর করলে সাফল্য পাওয়া কঠিন। এই মন্তব্যের মাধ্যমে ভারতের কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগরকরের দল গঠনের ভাবনাকে নিশানা করেছেন বলেই মনে করা হচ্ছে।

রাহানের দাবি, টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতার বিকল্প নেই। তাঁর মতে, দলে একাধিক সিনিয়র ক্রিকেটার থাকা প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের টেস্ট দলে তারুণ্যের উপর বেশি জোর দেওয়া হয়েছে। যার ফলে দলের ভারসাম্য নষ্ট হয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।প্রাক্তন ভারতীয় ব্যাটার বলেন, 'আমার এখনও মনে হয়, টেস্ট দলে ৭-৮ জন অভিজ্ঞ ক্রিকেটার থাকা উচিত। সঙ্গে ২-৩ জন তরুণ থাকলেই যথেষ্ট। কিন্তু গত কয়েক বছরে আমরা উল্টো ছবি দেখেছি। দলে বেশির ভাগই তরুণ ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে এটা সব সময় কার্যকর নয়'।

গম্ভীর ও আগরকর দায়িত্ব নেওয়ার পর ভারতীয় দলে একাধিক পরিবর্তন এসেছে। রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনও সিরিজের মাঝপথে আচমকা বিদায় নিয়েছেন। চেতেশ্বর পুজারা দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন। মহম্মদ শামিকেও আর পরিকল্পনায় রাখা হচ্ছে না বলে আলোচনা রয়েছে।রাহানে নিজেও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। শেষ পর্যন্ত সুযোগ না পাওয়ার পরই অবসরের সিদ্ধান্ত নেন তিনি। যদিও সরাসরি কারও নাম করেননি, তবে তাঁর বক্তব্যে বর্তমান টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন রাহানে। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। ইংল্যান্ডে সিরিজ ড্র করলেও অস্ট্রেলিয়া সফরে ভারত সাফল্য পায়নি। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনাও কঠিন হয়ে পড়েছে।

রাহানে বলেন, 'অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের দিকে দেখুন। ওরা টেস্ট ও এক দিনের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের গুরুত্ব দেয়। তার ফলও পায়। আমাদেরও সিনিয়রদের সম্মান করা উচিত। তাঁরা সেই সম্মানের যোগ্য'।এদিন দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন রাহানে। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে লড়াই করার জন্য মানসিক শক্তি ও চরিত্র প্রয়োজন। বর্তমান দলে সেই অভাব রয়েছে বলেও ইঙ্গিত করেন তিনি।

রাহানে আরও বলেন, 'ঘরে বসে একের পর এক সিরিজ়ে ভারতের হার দেখতে দেখতে হতাশ হয়ে গিয়েছি। টেস্ট ও এক দিনের ক্রিকেটে চরিত্র দরকার। মানসিক দৃঢ়তা প্রয়োজন। আমি কারও নাম করতে চাই না। কিন্তু এই পরিস্থিতির দায় কাউকে নিতেই হবে'।

আরও পড়ুন

নিজের উপর বিশ্বাস রাখি! থাইল্যান্ড-বধের পর ইতিহাস গড়লেন দীপ্তি
আগস্ট ৩১, ২০২৬

এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা

ক্রীড়া দিবসে শুভেন্দুর ডাবল ধামাকা! ১০০ নতুন স্টেডিয়ামসহ মেসি কাণ্ডের টাকা ফেরতের উদ্যোগ সরকারের
আগস্ট ২৯, ২০২৬

ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য

৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ভারতীয় মেয়েরা! পেলেন বড় আর্থিক পুরস্কার
আগস্ট ২৯, ২০২৬

জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার

ইমরান চুরি করেনি! কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ, ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে
আগস্ট ২৯, ২০২৬

সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ

কোহলি যদি ম্যাচটা খেলত... শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কাইফের
আগস্ট ২৯, ২০২৬

দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের