নিজস্ব প্রতিনিধি , মুম্বই - একদিকে ছবি নিয়ে যখন উত্তাল গোটা বিশ্ব ঠিক তখনই ফের ধুরন্ধর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠির। ছবিকে বিজেপির প্রচার বলে কটাক্ষ করলেন তিনি। ওপেনিংয়েই একের পর এক ছবিকে গুড়িয়ে বাজিমাত করেছে এই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেখা গিয়েছে ছবিতে। এরই সূত্র ধরে পরিচালক আদিত্য ধর সহ গোটা ছবিকে বিজেপির প্রচার বলে অভিহিত করলেন রাঠি।
সোশ্যাল মিডিয়ায় ‘ধুরন্ধর ২’ পরিচালককে বিঁধে ধ্রুব রাঠি লিখেছেন, "৩ মাস আগে আদিত্য ধরকে বিজেপির প্রচারক বলে সম্বোধন করেছিলাম। কারণটা তো এখন সকলে দেখতেই পাচ্ছেন। আগের সিনেমায় বিষয়টা ধূর্তভাবে পরিবেশন করলেও এবার কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে নির্লজ্জের মতো প্রোপাগান্ডা ফুটিয়ে তুলেছেন। মনে আছে আমি বলেছিলাম, সূচারুভাবে তৈরি প্রোপাগান্ডা আরও বিপজ্জনক? কিন্তু এবার তো পরিবেশনায় ‘সুনিপুণতা’র ছাপও রইল না।"
সোশ্যাল মিডিয়ায় ধ্রুব রাঠির এহেন মন্তব্য নিয়ে শোরগোল তুঙ্গে। এর তিন মাস আগে , ইনফ্লুয়েন্সার বলেছিলেন , "এই ৩০০ কোটির প্রোপাগান্ডা ছবিকে ধূলিসাৎ করার জন্য একটা ইউটিউব ভিডিওই যথেষ্ট। আর আমি নিশ্চিত করে বলছি যে এই ভিডিওটা দেখার পর ‘ধুরন্ধর’ নিয়ে আপনার অত্যন্ত খারাপ ধারণা জন্মাবে। নির্মাতারা এই ভিডিওটার জন্য প্রস্তুত নন।"
এখানেই না থেমে পরিচালক আদিত্য ধরকে নিয়ে তিনি বলেছিলেন , "সত্যিই বলিউডে সস্তা বিনোদনের সীমা অতিক্রম করে গিয়েছেন। তার সর্বশেষ ছবির ট্রেলারে দেখানো চরম সহিংসতা, রক্তপাত , নির্যাতনকে ‘বিনোদন’ বলছেন। অর্থের প্রতি তার লোভ এতটাই অপ্রতিরোধ্য যে ইচ্ছাকৃতভাবে তরুণ প্রজন্মের মনকে বিষাক্ত করছেন। অকল্পনীয় নির্যাতনকে তুলে ধরছেন। সেন্সর বোর্ডের কাছে এটাই সুযোগ চুম্বন বা খোলামেলা ত্বক দেখানোর চেয়েও এটাকে বড় সমস্যা হিসেবে তুলে ধরা।" পাল্টা পরিচালক বলেছিলেন , "২০২৬ সালেও এই ধুরন্ধর ঝড় অব্যাহত থাকবে।"
উল্লেখ্য , ওপেনিংয়ে বিশ্বজুড়ে ২৪০ কোটির ব্যবসা করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সব রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে এই ছবি। পুষ্পা , বাহুবলী: দি কনক্লিউশন , কেজিএফের মত একাধিক ছবির ওপেনিং বাজেটকে ছাপিয়ে গেছে ধুরন্ধরের সিক্যুয়েল। এবার দেখার বিষয় আর কোন রেকর্ড বা কোন মাইলস্টোন খাড়া করে এই ছবি।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের