নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার শিক্ষা ব্যবস্থাকে নতুন কাঠামোয় গড়ে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। জাতীয় শিক্ষা নীতি কার্যকর করার আগে বিকাশ ভবনে শিক্ষা দফতরের উচ্চপর্যায়ের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুলের পরিকাঠামো উন্নয়ন, মিড ডে মিলের মান উন্নয়ন থেকে শুরু করে পরিচ্ছন্নতা, নিরাপদ পানীয় জল এবং ছাত্রীদের স্বাস্থ্যসব ক্ষেত্রেই একযোগে সংস্কারের রূপরেখা তুলে ধরল রাজ্য সরকার।
সোমবার বিকেলে বিকাশ ভবনে উচ্চশিক্ষামন্ত্রী, স্কুলশিক্ষামন্ত্রী এবং শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে স্পষ্ট জানানো হয়, রাজ্যের প্রায় ৮১ হাজার স্কুলকে আধুনিক ও উন্নত পরিকাঠামোর আওতায় আনা হবে। জাতীয় শিক্ষা নীতি চালুর আগে প্রতিটি স্কুলে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে স্কুলগুলিতে মিড ডে মিলের রান্না কাঠ বা কয়লায় নয়, গ্যাসের মাধ্যমে হবে।
পাশাপাশি প্রতিটি স্কুলে বিশুদ্ধ পানীয় জলের জন্য অ্যাকোয়া গার্ড, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সোলার সিস্টেম এবং ছাত্রীদের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্কুলের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে প্রতিটি স্কুলে কমিটি গঠন করার কথাও জানানো হয়েছে। সরকারের বক্তব্য, শিক্ষাকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে গুণগত মান উন্নয়নের দিকেই এবার সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের