নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শেষ দিনেই চমক! ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শেষ মুহূর্তে বাংলার ভোটার হওয়ার জন্য আবেদন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এত দিন কেরলের কোট্টায়ামের ভোটার ছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার লোকভবনে উপস্থিত হয়ে ৮ নম্বর ফর্ম জমা দিলেন বাংলার ভোটার হতে। আচমকা এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে রীতিমতো কৌতূহল তৈরি হয়েছে।
বৃহস্পতিবার ছিল SIR প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। ঠিক সেই দিনেই লোকভবনে বুথ লেভেল অফিসার এবং সুপারভাইজারদের হাতে নিজের আবেদনপত্র তুলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিয়ম অনুযায়ী, যে কোনও রাজ্যের রাজ্যপাল চাইলে সেই রাজ্যের ভোটার হতে পারেন। এর জন্য কমিশনের কাছে নির্দিষ্ট ফর্ম জমা দিতে হয়। কিন্তু ২০২২ সালে বাংলার রাজ্যপাল হওয়ার পর এতদিন পর্যন্ত কেরলের ভোটার হিসেবেই থাকতে চেয়েছিলেন তিনি।
শেষ মুহূর্তে মত বদলে বাংলার ভোটার হওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল। তার স্পষ্ট বক্তব্য, 'আমি বাংলার দত্তক সন্তান হতে চাই। যেখানে রবীন্দ্রনাথ শ্বাস নিয়েছেন, যেখানে সুভাষচন্দ্রের মতো মহাপুরুষ জন্মেছেন, সেই বাংলার সাংস্কৃতিক সত্তার সঙ্গে আমি নিজেকে আরও গভীরভাবে যুক্ত করতে চাই।' তিনি আরও জানান, পদবি 'বোস' হওয়ার কারণে সুভাষচন্দ্র বোসের সঙ্গে নিজের আত্মিক সংযোগ অনুভব করেন। আর সেই কারণে বাংলার ভোটার হওয়াকে তিনি এক প্রকার সাংস্কৃতিক দায়বদ্ধতা হিসেবেই দেখছেন।
বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম বিলি ও জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হয় এবং শীঘ্রই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ঠিক তার আগেই রাজ্যপালের এই ভোটার আবেদন রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলা শেখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রাজ্যপাল পদে বসেই; বাংলা লেখা-পড়ায় হাতেখড়িও হয়েছিল তার।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা