নিজস্ব প্রতিনিধি , দিল্লি - তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরে যেন প্রতিদিনই নতুন নাটকীয় মোড়। এতদিন যাকে এই গোষ্ঠীর মুখ হিসেবে দেখা হচ্ছিল, সেই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বের সমীকরণে আচমকাই দেখা দিয়েছে বড় পরিবর্তনের সম্ভাবনা। শেষ মুহূর্তে বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগদানের জল্পনা ঘিরে রাজনৈতিক ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে প্রশ্ন এখন একটাই ‘বিদ্রোহী’ শিবিরের আসল নেতৃত্ব হিসেবে কাকে দেখা যাবে।
তৃণমূলের সংসদীয় রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলের সংকটময় সময়ে বহুবার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। সেই সুদীপের নাম যখন ‘বিদ্রোহী’ শিবিরের সঙ্গে জুড়তে শুরু করেছে, তখন স্বাভাবিকভাবেই নতুন করে রাজনৈতিক অঙ্ক কষা শুরু হয়েছে দিল্লির করিডরে। এতদিন পর্যন্ত ধারণা ছিল, প্রথম থেকেই দলের বিরুদ্ধে সরব হওয়া বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বেই এগোবে ‘বিদ্রোহী’ গোষ্ঠী। কিন্তু শনিবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সুদীপ যদি আনুষ্ঠানিকভাবে এই শিবিরে যোগ দেন, তাহলে তার অভিজ্ঞতা ও সাংসদ হিসেবে দীর্ঘ গ্রহণযোগ্যতার কারণে নেতৃত্বের দায়িত্বও তার হাতেই যেতে পারে। তবে এখনও সবকিছু নির্ভর করছে সাংসদদের আনুষ্ঠানিক চিঠি, লোকসভার স্পিকারের সিদ্ধান্ত এবং আগামী কয়েক দিনের রাজনৈতিক ঘটনাপ্রবাহের উপর। সোমবারের পরই স্পষ্ট হতে পারে ‘বিদ্রোহী’ শিবিরের সাংগঠনিক কাঠামো এবং নেতৃত্বের রূপরেখা।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের