নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোমবার মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ ভেঙে দেয় কেন্দ্রীয় বাহিনী। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় এই পদক্ষেপ বলে দাবি সেনা পক্ষের। ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রে বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সোমবার মেয়ো রোডের ওপর তৃণমূলের প্রতিবাদ মঞ্চ ভেঙে দেয় সেনাবাহিনী। তাদের দাবি, এটা সেনাবাহিনীর জায়গা। ৩১ আগস্ট পর্যন্ত মঞ্চের অনুমতি দেওয়া হয়েছিল। আর তাই সময়সীমা পেরোতেই মঞ্চ ভেঙে দেয় সেনাবাহিনী। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙা মঞ্চ থেকে তিনি সরাসরি কেন্দ্রকে নিশানা করেন। তিনি স্পষ্ট বলেন, ' সেনাবাহিনী সম্পূর্ণ ভাবে কেন্দ্রের কথায় এই কাজ করেছে।' মুখ্যমন্ত্রী আরও বলেন, ' মোদির অনুমতি নিতে হয় এমন জায়গায় প্রতিবাদ মঞ্চ হবে না। রানী রাসমণি রোডে এবার থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।'
যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন রাতারাতি সন্ধ্যা থেকেই ডোরিনা ক্রসিংয়ে নতুন আন্দোলন মঞ্চ গড়ে তোলার কাজ শুরু হয়। রাস্তামুখী এই মঞ্চ গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মঙ্গলবার থেকেই তৃণমূলের বিভিন্ন শ্রমিক সংগঠন দুপুর ২ টো থেকে ৫ টা পর্যন্ত ডোরিনা ক্রসিংয়ের মঞ্চে প্রতিবাদ কর্মসূচি পালন করবে।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের