নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০১১ সালের পর থেকে রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছেন ৮৪০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। সংশোধনাগারে তাঁদের আচরণ ও মানসিক পরিবর্তন বিবেচনা করে আইন অনুযায়ী এই মুক্তি দিয়েছে সরকার। এবার আরও কয়েকজন বন্দিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দিদশা থেকে মুক্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, আইন অনুযায়ী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি অন্তত ১৪ বছর কারাবাসের পর মুক্তির জন্য আবেদন করতে পারে। এরপর আদালত বন্দির আচরণ, মানসিক পরিবর্তন ও সামাজিক পুনর্বাসনের সম্ভাবনা বিবেচনা করে রাজ্য সরকারকে সুপারিশ জানায়। সেই সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রশাসন।
বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার আইন মেনেই সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তি দিয়েছে। তিনি লেখেন, 'যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে যাঁরা ইতিমধ্যেই ১৪ বছরের বেশি বন্দিজীবন কাটিয়েছেন, তাঁদের অনেককেই মুক্তি দেওয়া হয়েছে। ২০১১ সালের পর থেকে এখনও পর্যন্ত ৮৪০ জন এই সুযোগ পেয়েছেন। আরও ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।'
মমতা বন্দ্যোপাধ্যায় বন্দিদের পরিবারকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'আমি জেনেছি বন্দিজীবনে এঁদের আচরণ ভালো ছিল। তারই স্বীকৃতি এই মুক্তি। সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে তাঁদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা। আশা করব এই মুক্তি প্রাপ্ত বন্দিরা তাদের নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠতে পারবে।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের