নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুর গণপিটুনি মামলায় সিপিএম নেতা লাহেক আলির গ্রেফতারি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার পর নির্দোষ ইন্দ্রজিৎ মণ্ডলের গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। সোমবার আদালতে তোলার সময় সমস্ত অভিযোগ অস্বীকার করে লাহেক আলির দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা।
বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার জেরে ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যে গণপিটুনিতে প্রাণ হারান ইন্দ্রজিৎ মণ্ডল। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইন্দ্রজিৎ সম্পূর্ণ নির্দোষ ছিলেন। সেই তদন্তের সূত্র ধরেই রবিবার রাতে খোদারবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা বারুইপুর পশ্চিমের প্রাক্তন বাম প্রার্থী লাহেক আলিকে।
নিরাপত্তার স্বার্থে গ্রেফতারের পর তাকে রাতভর নরেন্দ্রপুর থানায় রাখা হয়। সোমবার কড়া নিরাপত্তার মধ্যে বারুইপুর আদালতে তোলা হয় তাকে। আদালতে পৌঁছানোর আগে প্রিজন ভ্যান থেকে নামার সময় ডিম হামলা থেকে বাঁচতে পুলিশ তাকে হেলমেট পরিয়ে দেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাহেক আলি সমস্ত অভিযোগ খারিজ করে বলেন, 'সব মিথ্যে অভিযোগ। রাজনৈতিক প্রতিহিংসা চলছে। এভাবে প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে।'
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের