নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - কথায় আছে, 'সবতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার' কিন্তু সেই প্রবাদকেই নতুন অর্থ দিলেন মুখ্যমন্ত্রী। মুড়িগঙ্গার উপর বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, 'সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার।' গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে গিয়েই তিনি এই ঐতিহাসিক প্রকল্পের সূচনা করলেন।
মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হল মুড়িগঙ্গার উপর চার লেনের প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতু নির্মাণের কাজ। প্রশাসনিক প্রধান জানিয়েছেন, আগামী দু থেকে তিন বছরের মধ্যেই এই সেতুর নির্মাণ সম্পূর্ণ হবে। দীর্ঘ ছয় বছর আগে এই সেতু গড়ার স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদ্বীপের বাসিন্দা ও লক্ষ লক্ষ পুণ্যার্থীর দুর্ভোগের কথা ভেবেই এই উদ্যোগ।
কেন্দ্রের কাছে একাধিকবার আর্থিক সাহায্যের আবেদন জানানো হলেও রাজ্যের অভিযোগ, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণে সেই সহায়তা মেলেনি। তবুও দমে যাননি মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থেই শুরু হয় জমি অধিগ্রহণ, টেন্ডার প্রক্রিয়া এবং অবশেষে প্রকল্পের শিলান্যাস। এদিন সেতু নির্মাণের দায়িত্ব তুলে দেওয়া হয় এল অ্যান্ড টি-কে।
মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে এই সেতু রাজ্য সরকারের পক্ষ থেকে মানুষের জন্য এক বড় উপহার। সাগরদ্বীপের প্রতিকূল জীবনযাত্রা, যাতায়াতের ঝুঁকি এবং ফেরিনির্ভরতার কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, 'আমরা শুধু কথা বলি না, কাজেও করে দেখাই।'
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের