নিজস্ব প্রতিনিধি, লখনউ - তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে নিয়ে ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর বিতর্ক। উত্তরপ্রদেশের বিজেপি নেতা প্রদীপ দীক্ষিতের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তেই দেখা যাচ্ছে বিভিন্ন রকম প্রতিক্রিয়া। আর এই ঘটনাকে ঘিরেই জাতীয় রাজনীতিতেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে খুনের হুমকি দেওয়ার ঘটনাকে ঘিরে সায়নী ঘোষ সরাসরি একাধিক প্রশ্ন তোলেন বিজেপি সাংসদের কাছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে নিজের বক্তব্য জানান। এমনকি নারী নিরাপত্তা আর জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন সায়নী। পাশাপাশি দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবিও জানান তৃণমূল সাংসদ। পুরোনো একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে সামনে এনে নতুন করে এই বিতর্ক ছড়ানো হয়েছে বলে অভিযোগ সায়নী ঘোষের। অন্যদিকে বিজেপির একাধিক ব্যাক্তি এই মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে।

প্রসঙ্গত, সায়নীর প্রশ্নের উত্তরে অভিযুক্ত বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত দাবি করেছেন, ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ বিকৃত। এটি কৃত্রিম প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। তিনি এমন কোনও মন্তব্য করেননি। পাশাপাশি বিজেপির জেলা সভাপতি বিকাশ চৌহানও জানান, এই ধরনের বক্তব্য দলের কর্মীরা কখনোই করবে না। তবে হুমকির মুখেও নিজের অবস্থান থেকে সরবেন না বলে স্পষ্ট জানিয়েছেন সায়নী ঘোষ।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের