6a8564d34575f_WhatsApp Image 2026-08-19 at 12.37.09
আগস্ট ১৯, ২০২৬ দুপুর ০১:৫১ IST

সাব-ইন্সপেক্টরের পর এবার কনস্টেবল! ১ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধৃত

নিজস্ব প্রতিনিধি , হাওড়া - সাব-ইন্সপেক্টরের পর এবার কনস্টেবল। ঘুষ নিতে গিয়ে রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়লেন সাঁকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডল। অভিযোগ, এক প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। অভিযোগ পেয়ে ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার সেই ফাঁদেই ধরা পড়েন অভিযুক্ত কনস্টেবল।

দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গেছে , এক প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডল। বিষয়টি নিয়ে ওই প্রোমোটার রাজ্য দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানান। এরপর তার সাহায্যেই অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতা হয়। পরিকল্পনা অনুযায়ী, কেমিক্যাল মেশানো টাকা নিয়ে থানায় হাজির হন ওই প্রোমোটার। টাকা দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসতেই অভিযুক্ত কনস্টেবলকে ধরতে সেখানে পৌঁছে যান দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

তদন্তকারীদের দেখেই ৫০ হাজার টাকার ২ টি বান্ডিল ফেলে দেন শুভময়। তবে বাকি ৫০ হাজার টাকা ফেলে দেওয়ার সুযোগ পাননি তিনি। এরপরই তাকে হাতেনাতে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। প্রাথমিকভাবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন শুভময়। এরপর টাকায় লাগানো কেমিক্যালের উপস্থিতি যাচাই করা হয়। তার হাত জলে ডোবানো হলে জল গোলাপি হয়ে যায় বলে তদন্তকারীদের দাবি। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার পর ফের প্রশ্নের মুখে পুলিশের অন্দরের দুর্নীতি। এর আগে সোমবারই ঘুষ নেওয়ার অভিযোগে হাওড়ার ব্যাঁটরা থানার সাব-ইন্সপেক্টর সুব্রত সরকারকে গ্রেফতার করেছিল রাজ্য দুর্নীতি দমন শাখা। তার বিরুদ্ধে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামনে এসেছিলো। পরপর ২ ঘটনায় দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে রাজ্য দুর্নীতি দমন শাখা। সোমবার পুরুলিয়ার মানবাজারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন। তার বক্তব্য, শুধু সাসপেন্ড নয়, ঘুষ নিলে জেলেও যেতে হবে।

আরও পড়ুন

জঙ্গলপথে হঠাৎ নিয়ন্ত্রণহীন গাড়ি, গাছে ধাক্কায় প্রাণ গেল মহিলার
আগস্ট ২৬, ২০২৬

জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩

সাতগাছিয়ায় তৃণমূল নেতার উপর নৃশংস হামলা! অভিষেকের পোস্টে কাঠগড়ায় বিজেপি
আগস্ট ২৬, ২০২৬

জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি

কর্মী পুনর্বহালকে ঘিরে নদীয়ার গ্যাস গোডাউনে বিজেপি-মালিক সংঘর্ষ , রক্তাক্ত মণ্ডল সহ-সভাপতি
আগস্ট ২৬, ২০২৬

তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ

 

আবর্জনার স্তূপে শত শত আধার কার্ড ! আলিপুরদুয়ারে তদন্তে সিআইডি
আগস্ট ২৬, ২০২৬

জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের