নিজস্ব প্রতিনিধি , লিসবন - মাঠে নামলে যে রেকর্ড গড়েন তা এতদিনে সকলের কাছেই স্পষ্ট। কেরিয়ারের শেষ মুহূর্তে এসেও যেন নজির তার পিছু ছাড়ছে না। ফের একটি বিশ্বরেকর্ড গড়লেন। ফুটবলের সঙ্গে জড়িত হলেও এটা কোনো গোলের নয় , বরং প্রথম বিলিয়ানেয়ার ফুটবলার হওয়ার কীর্তি গড়লেন রোনাল্ডো।
রোনাল্ডোর মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে। ধনকুবেরের তকমা পেয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মোট সম্পদের ভিত্তিতে করা ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচকে প্রথম বার রোনাল্ডোর সম্পদের হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে। রোনাল্ডোর গোটা ফুটবলজীবনে খেলা থেকে আয়, বিনিয়োগ, বিজ্ঞাপন থেকে আয় , সবকিছুই ধরা হয়েছে।
পর্তুগিজ তারকার মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে। সংস্থার হিসেব অনুযায়ী প্রাক্তন ফুটবলারের অর্থের পরিমাণ ১৪০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১২ , ৪৩২ কোটি টাকা। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বেতন বাবদ ৫৫ কোটি ডলারের বেশি আয় করেছেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮৮৮ কোটি টাকা। একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে রোনাল্ডোর এক দশকের বেশি চুক্তি রয়েছে। বছরে ১.৮ কোটি ডলার (প্রায় ১৬০ কোটি টাকা) করে পান সেই সংস্থার থেকে।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, লিও মেসির বেতন বাবদ এখনএ পর্যন্ত আয় ৬০ কোটি ডলার বা প্রায় ৫৩২৮ কোটি টাকা। ২০২৩ সাল থেকে তিনি বছরে বেতন বাবদ পাচ্ছেন দু’কোটি ডলারের বেশি। যা একই সময়ে রোনাল্ডোর আয়ের প্রায় ১০ ভাগের এক ভাগ। ২০২৩ সালের জানুয়ারিতে রোনাল্ডো সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে যোগ দেন। ওই সময় তাঁর বার্ষিক বেতন ছিল ২৩ কোটি ৭০ লাখ ডলার। ভারতীয়6 মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১০৪ কোটি টাকা। এই বছরের জুনে নতুন করে দু’বছরের চুক্তি হয়েছে। এই চুক্তির আর্থিক মূল্যও ৪০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫৫২ কোটি টাকার বেশি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের