নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গোবিন্দা সুনীতার বিচ্ছেদ নিয়ে বেশ কয়েকমাস ধরে বলিউডে কাঁটাছেড়া হয়েছে। কখনও মিলন ও কখনও বিচ্ছেদ , আদতে বিষয়টি কি অনুরাগীরা যেন পাগল হয়ে গেছিলেন একসময়। তবে এরই মাঝে বলিউডে অভিষেক হতে চলেছে সুনীতার। স্বামীকে এবার রঙিন পর্দায় টক্কর দিতে চলেছেন তিনি।
সূত্রের খবর , একতা কাপুরের বালাজি মোশন পিকাচার্সের ব্যানারে নতুন ছবিতে অভিনয় করবেন সুনীতা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। যদিও ছবির নাম নির্ধারিত হয়নি এখনও। কুড়ি দিন চলবে এই ছবির শুটিং। যদিও এর থেকে বেশিকিছু এখনও জানা যায়নি। এমনকি নির্মাতারাও এই নিয়ে কোনওরকম মুখ খোলেনি। গোবিন্দা এখন ছবি থেকে অনেকটাই দূরে। তাই বিচ্ছেদ জল্পনার মাঝে স্ত্রীর অভিষেক যে চমক হতে চলেছে তা বলাবাহুল্য।
উল্লেখ্য , গোবিন্দার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন সুনীতা। কখনও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যাওয়ার তো কখনও সাংসারিক দায়িত্ব এড়িয়ে যাওয়ার। মাঝে মনে হয়েছিল বিচ্ছেদ অনিবার্য। তবে গনেশ বন্দনায় একসঙ্গে ধরা দিয়ে সকলকে চমক দিয়েছিলেন তারকা দম্পতি। এরই মাঝে এবার একাই চমক দিতে চলেছেন সুনীতা।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের