নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় হাইকোর্টে স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বরং আরও জটিল হল পরিস্থিতি। মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিজেকে সরিয়ে নেওয়ায় আপাতত কোনও রক্ষাকবচও পেলেন না তৃণমূল সাংসদ। ফলে তদন্তে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পথে আইনি বাধা আপাতত রইল না।
ভোট প্রচারের সময় ডিজে বাজানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া অভিযোগের তদন্তে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি। সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন তিনি। গত সপ্তাহে বিচারপতি কৌশিক চন্দ মামলা দায়েরের অনুমতি দিলেও নির্ধারিত দিনে শুনানি হয়নি। পরে মামলাটি ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
শুনানির সময় বিচারপতি একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, তদন্তকারী সংস্থা কীভাবে তথ্যপ্রমাণ সংগ্রহ করবে, তা তাদের নিজস্ব তদন্তের বিষয় এক্ষেত্রে আদালত কেন হস্তক্ষেপ করবে? জবাবে অভিষেকের আইনজীবী জানান, 'আমি তো স্বীকার করছি যে কণ্ঠস্বর আমার।' তখন বিচারপতির পাল্টা প্রশ্ন ছিল, ' যদি কণ্ঠস্বর হয়, তাহলে পুলিশের কাছে গিয়ে আবার কণ্ঠস্বরের নমুনা দিতে অসুবিধা কোথায়?'
এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, একই ঘটনার FIR খারিজের আবেদন ইতিমধ্যেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই এই মামলায় তিনি আর শুনানি করবেন না এবং নিজেকে মামলা থেকে সরিয়ে নেন। ফলে বিষয়টি ফের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে, যিনি পরবর্তী বেঞ্চ নির্ধারণ করবেন।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের