নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জীবন বড়ই অনিশ্চিত। মৃত্যু কোনোদিনই যে বলে আসেনা তা আরও একবার প্রমাণিত। রবি সন্ধ্যায় আচমকা টলিপাড়ায় দুঃসংবাদ। অকালপ্রয়াত ‘চিরদিনই তুমি যে আমার’-খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ।
সূত্রের খবর , দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়েই জলে তলিয়ে যান। বেশকিছুক্ষণ জলের তলায় ছিলেন। এরপর ফিরে না আসায় জলে নেমে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে অভিনেতার। দীঘা হাসপাতালেই ময়নাতদন্ত হবে অভিনেতার। গীতা এলএলবি'র পর 'ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়।
রাহুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় , সৌরভ পালোধীর মত তারকারা। ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন , "ধারাবাহিকের সকলে তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। জলে ডুবে মৃত্যু হয়েছে ওঁর। মর্মান্তিক ঘটনা। ভাবতেই পারছিনা কীভাবে কী হয়ে গেল। প্যাক আপের পরে ঘটনাটি হয়েছে। তবে ঠিক কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। সুস্থ স্বাভাবিক মানুষটা এইভাবে চলে গেল মানতেই পারছিনা।"
বড়পর্দা, ছোটপর্দা থেকে থিয়েটারে অবাধ বিচরণ ছিল রাহুলের। ২০০০ সালে 'চাকা' দিয়ে বাংলার ছবিতে পথচলা শুরু করেন। এরপর 'চিরদিনই তুমি যে আমার' ছবির মাধ্যমে বিপুল খ্যাতি অর্জন করেন।২০০৮ সালে 'আবার আসব ফিরে' ও 'জ্যাকপট'-এ নজর কেড়েছিলেন। 'জুলফিকার' ছবিতে দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকায়। 'বিদায় ব্যোমকেশ' ও 'ব্যোমকেশ গোত্র' ছবিতেও তাঁর অভিনয় ছিল নজরকাড়া।
সাহিত্যচর্চা থেকে রাজনীতির বাকবিতণ্ডা, সব ক্ষেত্রেই রাহুল ছিলেন লাইমলাইটে। সোশ্যাল মিডিয়াতেও কয়েকদিন ধরে ভীষণ সচল ছিলেন। সর্বোপরি রাহুল ছিলেন একজন দুর্দান্ত বাবা। ছেলে সহজের কথা ভেবেই দূরত্ব ভুলে স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেই ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ছেলের নামেই শুরু করেন নিজের পডকাস্ট চ্যানেল 'সহজ কথা'। তবে এরই মাঝে থমকে গেল রাহুলের জীবন। রাহুলকে হারিয়ে বাকরুদ্ধ সহকর্মী সহ তাঁর আত্মীয়স্বজনরা।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের