6a5378a4744b3_Gallery_1783855081188
জুলাই ১২, ২০২৬ দুপুর ০৪:৫১ IST

রাস্তায় আগুন জ্বালিয়ে তৃণমূলের দুই দুষ্কৃতীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ! উত্তপ্ত বসিরহাট

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘদিনের অত্যাচারের বিরুদ্ধে এবার সরব হলেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূলের দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতারের দাবিতে করা হল পথ অবরোধ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটে। পুরো মহকুমা জুড়েই এই বিষয় নিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনাথ দাস ওরফে ভোলা ও বুদ্ধদেব মণ্ডল ওরফে বুধোর বিরুদ্ধে এই বিক্ষোভ। অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে। বিশেষ করে গোডাউন পাড়া ও বসিরহাট রেল স্টেশন সংলগ্ন অঞ্চলে সাধারণ মানুষের ওপর জুলুম ও ভয় দেখানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিজেপির দাবি, বিধানসভা নির্বাচনের আগে থেকেই তাদের দাপট ছিল। কিন্তু রাজ্যে শাসনব্যবস্থা বদলের পরও সেই অত্যাচার কমেনি।

গেরুয়া শিবিরের আরও অভিযোগ, অভিযুক্তরা স্থানীয় তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁর মদতেই এলাকায় দিনের পর দিন এই অরাজকতা চলেছে। সরকার পাল্টেছে। কিন্তু সাধারণ মানুষের মন থেকে ভয় ও আতঙ্ক এখনও দূর হয়নি। জানা গেছে, গত ৬ মে গোডাউন পাড়া এলাকায় এক বিজেপি কর্মীকে গুলি করে জখম করা হয়। এই কাণ্ডেও ওই দুই অপরাধীর নাম জড়িয়েছে। ভুক্তভোগীদের দাবি, থানায় একাধিকবার জানানো হয়েছে। তা সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। সেই ক্ষোভেই এদিন এলাকার পুরুষ ও মহিলারা হিজলা রোড আটকে বিক্ষোভ দেখান। রাস্তায় টায়ার জ্বালিয়ে তাঁরা প্রতিবাদ করতে থাকেন।

বিক্ষোভকারী অসীমা মণ্ডল ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘ওরা রাতের অন্ধকারে এলাকায় ঢুকছে। আমাদের বাড়ি বাড়ি গিয়ে সমানে শাসাচ্ছে। চরম ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। আতঙ্কে রাতে কেউ ঘর থেকে বের হতে পারছি না। আমাদের ছেলেমেয়েরাও শান্তিতে বাইরে যেতে পারছে না। তাদের প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ কি ওদের কাছে বিক্রি হয়ে গেছে? একজন মা হিসেবে সন্তানদের এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আমরা এর শেষ দেখতে চাই'।

অন্য এক প্রতিবাদী দেবব্রত মণ্ডল জানান, 'রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর আমরা এলাকায় বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। সেই উদ্দেশ্যে দলীয় পতাকা লাগানোর সময় ভোলা, বুধো ও তাদের দলবল আচমকা আমাদের ওপর চড়াও হয়। আমাদের লক্ষ্য করে গুলি চালায়। সেই হামলায় আমাদের এক সহকর্মী মারাত্মক জখম হন। এত বড় ঘটনার পরও পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। ওরা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। রাতে এসে মানুষকে চমকাচ্ছে। আমরা অবিলম্বে তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি'।

আরও পড়ুন

সাতগাছিয়ায় তৃণমূল নেতার উপর নৃশংস হামলা! অভিষেকের পোস্টে কাঠগড়ায় বিজেপি
আগস্ট ২৬, ২০২৬

জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি

কর্মী পুনর্বহালকে ঘিরে নদীয়ার গ্যাস গোডাউনে বিজেপি-মালিক সংঘর্ষ , রক্তাক্ত মণ্ডল সহ-সভাপতি
আগস্ট ২৬, ২০২৬

তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ

 

আবর্জনার স্তূপে শত শত আধার কার্ড ! আলিপুরদুয়ারে তদন্তে সিআইডি
আগস্ট ২৬, ২০২৬

জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেই রক্ত বিক্রির অভিযোগ ! এসিবির জালে ৩ টেকনিশিয়ান
আগস্ট ২৬, ২০২৬

ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের