নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাস্তা আটকে বিরোধী কর্মীকে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। টাকা দিতে না চাওয়ায় বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতে। গুরুতর আহত হয়েছেন ওই বিজেপি কর্মী।বারাসাত থানায় লিখিত অভিযোগে দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
সূত্রের খবর , আহতের নাম ঋষিকেশ মন্ডল। ঘটনাটি হৃদয়পুর ৩২ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার। শনিবার রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎই রাস্তা আটকে তার ওপর চড়াও হন স্থানীয় তৃণমূল কর্মীরা। টাকা চান শাসক দলের কর্মীরা। সেই টাকা দিতে রাজি না হওয়ায় বিজেপি কর্মীকে মারধর করা হয়। রাস্তায় ফেলে মারা হয় তাকে।

আহত ঋষিকেশ মন্ডল জানিয়েছেন , "মাঝেমাঝেই ওরা আমাদের ওপর হামলা চালায়। আমরা বিরোধী দল করি বলে অপরাধ। গতকাল রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় নেশাগ্রস্ত অবস্থায় আমার ওপর হামলা করা হয়। বাঁশ দিয়ে মারে। অনবরত ঘুষি চালাতে থাকে। চোখের নিচে কালি হয়ে গেছে। মাথায় ভীষণই ব্যথা করছে। এইভাবে দিনের পর দিন ওরা অত্যাচার চালিয়ে যাচ্ছে।"
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের