697dfff5e887e_Gallery_1769864811013
জানুয়ারী ৩১, ২০২৬ বিকাল ০৭:৪৯ IST

রাশিয়ার সু-৫৭ ও ভারতের “মেক ইন ইন্ডিয়া” , এবার ভারতেই তৈরি হবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান

নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - ভারতের প্রতিরক্ষা নীতিতে আত্মনির্ভরতার  আর একটি সোপান।  রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সু-৫৭ নিয়ে নতুন আলোচনায় এসেছে এক যুগান্তকারী সিদ্ধান্ত। ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশনের (UAC) সিইও ভাদিম বাদেখা স্পষ্ট জানিয়েছেন, ভারতের জন্য নির্মিত সু-৫৭ বিমানে “সর্বাধিক ব্যবহার হবে ভারতীয় শিল্প ও ভারতীয় সিস্টেমের।” এই ঘোষণাই ইঙ্গিত দিচ্ছে, এটি কেবল একটি আমদানি চুক্তি নয়—বরং ভারত-রাশিয়ার যৌথ প্রযুক্তিগত ভিত্তি।

এই প্রস্তাব অনুযায়ী, সু-৫৭ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে HAL-এর নাসিক কারখানাকে  অ্যাসেম্বলি ইউনিট  হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে ভারত ধীরে ধীরে পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির রক্ষণাবেক্ষণ, রাডার শোষণকারী উপাদান (RAM) প্রয়োগ এবং স্বাক্ষর ব্যবস্থাপনার মতো স্পর্শকাতর দক্ষতা আয়ত্ত করতে পারবে।

প্রস্তাবিত মডেলে ভারতের নিজস্ব উন্নত প্রযুক্তির সংযোজন বিশেষ গুরুত্ব পাচ্ছে। DRDO-র তৈরি উত্তম AESA রাডার সু-৫৭-এ যুক্ত হলে ভারত নিজেই রাডারের ওয়েভফর্ম, ইলেকট্রনিক   আপগ্রেড  নিয়ন্ত্রণ করতে পারবে। পাশাপাশি দেশীয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, জ্যামিং ও ডিজিটাল রাডার ওয়ার্নিং রিসিভার সংযোজনের মাধ্যমে বিমানের সার্ভাইভেবিলিটি আরও বাড়বে, বিশেষত চীন সীমান্ত ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উচ্চ-ঝুঁকির আকাশ যুদ্ধের ক্ষেত্রে ।

সু-৫৭-এর অভ্যন্তরীণ অস্ত্রভাণ্ডার ও হার্ডপয়েন্টে ভারতের তৈরি অস্ত্র  এমকে-১ ও এমকে-২ বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ ক্ষেপণাস্ত্র যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে আকাশযুদ্ধে লক্ষ্যভেদ, সিকার প্রযুক্তি ও ডেটা লিংকের উপর ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। পাশাপাশি ব্রহ্মোস-এ বা ভবিষ্যতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযোজন হলে সু-৫৭ পরিণত হবে গভীর আঘাত হানার স্টেলথ প্ল্যাটফর্মে । 
ইঞ্জিন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ এই প্রকল্পের সবচেয়ে সংবেদনশীল দিক। রাশিয়ার উন্নত ‘ইজদেলিয়ে ৩০’ ইঞ্জিনে ভারতীয় অংশগ্রহণ ভবিষ্যতে কাবেরি প্রকল্প থেকে অর্জিত অভিজ্ঞতাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে

চীনের জে-২০ স্টেলথ বিমানের মোকাবিলায় সু-৫৭ ভারতের আকাশ শক্তিকে কৌশলগত সুবিধা দেবে। একই সঙ্গে এটি ইন্দো-রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভারতকে কেবল ক্রেতা নয়, সহ-নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করবে।

সু-৫৭ প্রকল্প যদি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয়, তবে এটি ভারতের প্রতিরক্ষা ইতিহাসে একটি মাইলফলক হবে। এই কর্মসূচি শুধু ভারতীয় বিমান বাহিনীর ক্ষমতা বাড়াবে না, বরং দেশের প্রতিরক্ষা শিল্পকে বৈশ্বিক মানচিত্রে নতুন অবস্থানে পৌঁছে দেবে।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের