নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর ঘিরে প্রোটোকল ভঙ্গের অভিযোগে বিতর্কে জড়ানো দুই শীর্ষ আমলাকে অবশেষে কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার অনুমতি দিল রাজ্য সরকার। প্রশাসনিক পালাবদলের পর শিলিগুড়ির প্রাক্তন পুলিশ কমিশনার সি সুধাকরকে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়েছে। এর আগে দার্জিলিংয়ের প্রাক্তন জেলাশাসক মণীশ মিশ্রকেও অব্যাহতি দেওয়া হয়েছিল। ফলে দীর্ঘদিন আটকে থাকা তাদের কেন্দ্রীয় দায়িত্ব গ্রহণের পথ এবার পরিষ্কার হল।
গত মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়ি সফরের সময় প্রোটোকল পালনে গাফিলতির অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিংয়ের তৎকালীন জেলাশাসক মণীশ মিশ্রকে কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ডেপুটেশনে তলব করে। কিন্তু অভিযোগ ছিল, তৎকালীন রাজ্য সরকার তাদের রিলিজ না করায় নির্ধারিত সময়ে দিল্লিতে যোগদান সম্ভব হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়েও প্রশ্ন ওঠে। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হয়। নবান্ন সূত্রে জানা গেছে, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে ২০০৬ ব্যাচের আইপিএস অফিসার সি সুধাকরকে পশ্চিমবঙ্গ ক্যাডার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এবার সিআরপিএফের ইন্সপেক্টর জেনারেল পদে যোগ দেবেন। অন্যদিকে, দার্জিলিংয়ের প্রাক্তন জেলাশাসক মণীশ মিশ্রকেও আগেই কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য রিলিজ অর্ডার দেওয়া হয়েছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের