নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তিন বছর আগের রিষড়ার রামনবমী মিছিল-হামলা মামলায় তদন্তে বড় মোড়। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়া পুরসভার কাউন্সিলর সাকির আলিকে ২ দিনের NIA হেফাজতের নির্দেশ দিল আদালত। তদন্তকারীদের দাবি, হামলার জন্য বোমা মজুত থেকে শুরু করে গোটা ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা ছিল সাকিরের। অন্যদিকে, জামিনের আর্জি খারিজ হওয়ায় আরও চাপে পড়লেন তিনি।
বুধবার ব্যাঙ্কশাল আদালতে সাকির আলিকে পেশ করে NIA জানায়, ২০২৩ সালের রামনবমী মিছিলকে লক্ষ্য করে হামলার পরিকল্পনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তদন্তকারীদের দাবি, সাকির আলির নির্দেশেই হামলার জন্য বোমা মজুত করা হয়েছিল। পাশাপাশি, তার বাড়ি থেকে ৩৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলেও আদালতে জানানো হয়। এই সমস্ত তথ্যের ভিত্তিতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে NIA হেফাজতের আবেদন জানায়।
তদন্তকারী সংস্থার দাবি, ঘটনাদিনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে এলাকায় একাধিক গাড়ি ভাঙচুর হলেও সাকির আলির গাড়ি অক্ষত ছিল এবং সেই গাড়িতেই তিনি ঘটনাস্থল ছেড়ে বাড়ি ফেরেন। পরে সেই গাড়ি বিক্রি করে দেওয়া হয় বলেও আদালতে জানানো হয়েছে। শুনানির সময় বিচারক প্রশ্ন তোলেন, ২০২৩ সালের ঘটনার তদন্তে ব্যবস্থা নিতে এত দীর্ঘ সময় কেন লাগল? জবাবে NIA এর পক্ষ থেকে জানানো হয়, সাকির আলি তখন জনপ্রতিনিধি ছিল সঙ্গে তার স্ত্রী সাংসদ পদে থাকায় তাকে গ্রেফতার করা সহজ ছিল না।
অন্যদিকে, সাকিরের আইনজীবীর দাবি, তিনি ২ বার তদন্তে হাজিরা দিয়েছেন এবং দাঙ্গা উস্কে দিতে নয় বরং পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। তার আরও দাবি, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স রয়েছে। শারীরিক অসুস্থতার কথা তুলে যেকোনও শর্তে জামিনের আবেদনও করা হয়। তবে আদালত সেই আবেদন খারিজ করে সাকির আলিকে ২ দিনের NIA হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের