নিজস্ব প্রতিনিধি , দিল্লি - তৃণমূল কংগ্রেসের সাংসদ শিবিরে ভাঙনের ধাক্কা যেন থামার নামই নিচ্ছে না। সুখেন্দুশেখর রায় ও সুস্মিতা দেবের পর এবার রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন আলিপুরদুয়ারের সাংসদ প্রকাশচিক বরাইক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দিয়ে তিনি শুধু সংসদীয় দায়িত্ব থেকেই সরে দাঁড়ালেন না, তৃণমূলের সঙ্গেও কার্যত দূরত্ব তৈরি করলেন।
প্রকাশচিক বরাইকের এই পদত্যাগের জেরে তৃণমূলের রাজ্যসভা শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেবের বিদায়ের পর দলের সাংসদ সংখ্যা কমেছে। এবার প্রকাশচিকের ইস্তফা সেই ধাক্কাকে আরও গভীর করল। চা বলয়ের প্রভাবশালী আদিবাসী মুখ হিসেবে পরিচিত প্রকাশচিক বরাইক দীর্ঘদিন তৃণমূলের প্রতিনিধিত্ব করেছেন। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতিতে তার অবস্থান বদলের ইঙ্গিত মিলছিল।
বৃহস্পতিবার পদত্যাগের পর তিনি স্পষ্ট ভাষায় জানান, ভবিষ্যতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে দায়িত্ব দেবেন, সেই নির্দেশ মেনেই তিনি কাজ করবেন। তার এই মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি বিজেপিতে যোগদান করছেন কিনা সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তার বক্তব্য, 'আগামী দিনে কী হবে সেটা সময় বলবে।' ফলে রাজ্যসভায় তৃণমূলের শক্তি আরও কমে দাঁড়াল ১০-এ। জানা গেছে, চলতি সপ্তাহে আরও একজন তৃণমূল সাংসদ ইস্তফা দিতে পারেন এবং মাসের শেষে সংখ্যাটা পাঁচ বা ছয়েও পৌঁছতে পারে।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের