নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজভবনকে ঘিরে ‘বোমা-বন্দুক’ মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে ফের তীব্র বিতর্ক। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই একই থানায় রাজ্যপালের বিরুদ্ধেই FIR দায়ের করলেন কল্যাণ। পাল্টা অভিযোগে আরও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজভবনে ‘বিজেপির অপরাধীদের’ রাখা হচ্ছে এবং তাদের 'বোমা-বন্দুক দেওয়া' হচ্ছে তৃণমূল কর্মীদের হামলা করতে। ওই বক্তব্যকে কেন্দ্র করেই সোমবার রাজভবনে বিশেষ তল্লাশি অভিযান চালান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিযানে অংশ নেন বম্ব স্কোয়াড, কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ ও রাজভবন নিরাপত্তাকর্মীরা। অভিযানের সময় উপস্থিত ছিলেন রাজ্যপাল নিজেও। পরদিন, অর্থাৎ মঙ্গলবার, হেয়ার স্ট্রিট থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজভবনের তরফে অভিযোগ দায়ের করা হয়।
কল্যাণের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে উস্কানি দেওয়া এমন অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস ১৫১ ও ১৫২ ধারায় মামলা রুজু হয়। পাশাপাশি সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার অভিযোগে ধারা ১৯৭ প্রযোজ্য করা হয়েছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্যপাল আমাকে সন্ত্রাসবাদী বা দুষ্কৃতী সাজাতে চাইছেন। কিন্তু বাংলার মানুষ তা হতে দেবেন না। একটা চিঠি দেওয়া মানেই FIR নয়। আমি সি ভি আনন্দ বোসের থেকে আইন বেশি বুঝি।'
রাজ্যপালের অভিযোগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা পদক্ষেপ নিলেন তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হেয়ার স্ট্রিট থানায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে FIR করেন তিনি। অভিযোগ, রাজ্যপাল ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য রেখেছেন, যা জনমনে বিদ্বেষ সৃষ্টি ও বিশৃঙ্খলা ছড়াতে পারে। তার বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৭৩(১) ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৬১, ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের