নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের মাত্র কয়েক দিনের মধ্যেই ফের বড় প্রশাসনিক রদবদল। এবার বদলে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম থানার আইসিকে। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে বদলের হাওয়া বইতে শুরু করেছে।
দীর্ঘদিন ধরে নন্দীগ্রাম থানার আইসি পদে কর্মরত ছিলেন শুভব্রত নাথ। রাজ্য পুলিশের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, তাকে এবার সিআইডির ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছে। অর্থাৎ রাজ্যের গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন তিনি। অন্যদিকে, নন্দীগ্রাম থানার নতুন আইসি হিসাবে দায়িত্ব পাচ্ছেন অজয়কুমার মিশ্র। তিনি এতদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন।
রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলার তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের। যদিও প্রশাসনের তরফে একে ‘রুটিন বদলি’ বলেই দাবি করা হয়েছে, তবুও রাজনৈতিকভাবে স্পর্শকাতর নন্দীগ্রামে এই বদলিকে ঘিরে স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের