নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণের পরে রাজভবনের কড়া প্রতিক্রিয়া রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়ালেন সাংসদ। শনিবারের সংঘাতের রেশ কাটতে না কাটতেই এদিন রাজ্যপালকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন, 'প্রোটেকশন নিয়ে বসে মামলা করবেন? আমিও সুপ্রিম কোর্টে যাব।'
শনিবার তৃণমূল সাংসদের মন্তব্য ঘিরে শুরু হয়েছিল তুমুল চাপানউতোর। এর মধ্যেই রাজভবন ঘোষণা করে রবিবার থেকে ‘ওপেন টু অল’। কিন্তু রাজনৈতিক অস্থিরতা থামেনি। বরং আরও একধাপ এগিয়ে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের অভিযোগ, 'সংবিধান প্রণেতারা কোনওদিন ভাবেননি, যে বিজেপি আসার পর তাদের নিযুক্ত রাজ্যপালরা এমনভাবে নন-বিজেপি রাজ্যে আচরণ করবেন। সংবিধানে রাজ্যপালের যে প্রোটেকশন দেওয়া হয়েছে এ রকম আচরণের জন্য তা থাকা উচিত নয়।'
রাজ্যপালকে সরাসরি কাঠগড়ায় তুলে কল্যাণ বলেন, ' প্রোটেকশন নিয়ে বসে মামলা করবেন? আমিও করব, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। তিনি গত আড়াই-তিন বছর ধরে হিংসাত্মক কাজের প্ররোচনা দিয়েছেন। একপক্ষ মামলা করার সুযোগ পায়, কিন্তু রাজ্যপাল নিজে যখন ভুল করেন, তখন কি মামলা হয়?'
এখানেই থেমে থাকেননি সাংসদ। রাজ্যপালকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেন,' যদি সাহস থাকে মঞ্চ তৈরি করুন, প্রেস ডাকুন, সুশীল সমাজ ডাকুন। একদিকে আপনি থাকবেন, অন্যদিকে আমি। আপনি কীভাবে সংবিধান ভেঙেছেন, বিজেপির এজেন্টের মতো কাজ করেছেন সব প্রমাণ করে দেব।' রাজ্যপাল বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত বর্তমান রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তবে এবার কল্যাণের 'খোলামঞ্চে বিতর্ক' চ্যালেঞ্জ পরিস্থিতিকে আরও জটিল করল।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের