6a47be787ecf4_Gallery_1783086469675
জুলাই ০৩, ২০২৬ বিকাল ০৭:২৩ IST

প্যারাগুয়ের ধাক্কায় পদত্যাগ জার্মান কোচ নাগেলসম্যানের! নেপথ্যে অন্য সমীকরণ

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মান ফুটবলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। জাতীয় দলের প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যান দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন। রাউন্ড অফ ৩২-এ প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে হেরে বিদায় নেয় দল। এর কয়েক দিনের মধ্যেই এই বড় খবরটি সামনে এসেছে। এর পর থেকেই জার্মানির পরবর্তী ডাগআউট কে সামলাবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানির দায়িত্ব নিয়েছিলেন নাগেলসম্যান। তাঁর সঙ্গে জার্মান ফুটবল সংস্থার চুক্তি ছিল ইউরো ২০২৮ পর্যন্ত। কিন্তু বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিত বিদায়ের পর তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর তিনি পুরো বিষয়টি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের উপর ছেড়ে দেন। সেই সময় তাঁর বক্তব্য ছিল, সংস্থা চাইলে তিনি ২০২৮ পর্যন্ত কাজ চালিয়ে যেতে প্রস্তুত। তবে বিশ্বকাপ ব্যর্থতার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়।

সম্প্রতি জার্মান ফুটবল সংস্থার এক জরুরি বৈঠক বসেছিল। সেখানে নাগেলসম্যানকে জানানো হয়, হয় তিনি নিজে সরে দাঁড়াবেন, নয়তো তাঁকে সরিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়ার পথই বেছে নেন তিনি। বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজের হতাশার কথাও প্রকাশ করেন নাগেলসম্যান। তিনি বলেন, 'প্যারাগুয়ের কাছে হারলে নিজেকে প্রথম সারির দল বলা যায় না। এই ফল আমাকে ভীষণ হতাশ করেছে'। তাঁর এই মন্তব্যের পর থেকেই জার্মান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরদার হয়।

এদিকে নাগেলসম্যানের বিদায়ের খবরে নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে যুরগেন ক্লপের নাম। ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর তিনি কোনও ক্লাবের দায়িত্ব নেননি। যদিও ফুটবলের সঙ্গেই যুক্ত রয়েছেন। বর্তমানে টেলিভিশনে ধারাভাষ্যকারের ভূমিকায় কাজ করছেন তিনি। বিশ্বকাপে জার্মানির পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে ক্লপ বলেন, 'একটি ম্যাচ জেতার অনেক পথ থাকে। কিন্তু আমাদের সঠিক পথ খুঁজে পাওয়া হয়নি। আমাদের স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু তা পূরণ হল না। আমরা মোটেই ভালো খেলতে পারিনি'।

এর আগেও জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন ক্লপ। তিনি জানিয়েছিলেন, সুযোগ এলে দেশের দায়িত্ব নিতে আপত্তি নেই। তবে নাগেলসম্যানের বিদায়ের পর নিজের নাম নিয়ে তৈরি হওয়া জল্পনা সম্পর্কে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। ক্লপের কথায়, 'আমার নাম নিয়ে আলোচনা হচ্ছে, সেটা জানি। কিন্তু এখন এই বিষয়ে কথা বলার উপযুক্ত সময় নয়'। ফলে জার্মান ফুটবলের নজর এখন নতুন কোচ নির্বাচনের দিকে। নাগেলসম্যানের বিদায়ের পর ক্লপের নাম সবচেয়ে বেশি শোনা গেলেও শেষ পর্যন্ত ডিএফবি কাকে দায়িত্ব দেয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন

নিজের উপর বিশ্বাস রাখি! থাইল্যান্ড-বধের পর ইতিহাস গড়লেন দীপ্তি
আগস্ট ৩১, ২০২৬

এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা

ক্রীড়া দিবসে শুভেন্দুর ডাবল ধামাকা! ১০০ নতুন স্টেডিয়ামসহ মেসি কাণ্ডের টাকা ফেরতের উদ্যোগ সরকারের
আগস্ট ২৯, ২০২৬

ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য

৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ভারতীয় মেয়েরা! পেলেন বড় আর্থিক পুরস্কার
আগস্ট ২৯, ২০২৬

জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার

ইমরান চুরি করেনি! কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ, ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে
আগস্ট ২৯, ২০২৬

সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ

কোহলি যদি ম্যাচটা খেলত... শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কাইফের
আগস্ট ২৯, ২০২৬

দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের