নিজস্ব প্রতিনিধি , বীরভূম - সম্প্রতি বীরভূমের আইসির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় বিতর্কের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রত। তার করা বক্তব্যে নতুন করে শোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে।
বুধবার বোলপুরের গীতাঞ্জলি উৎসবে যোগ দিয়ে অনুব্রত মণ্ডল দাবি করেন, জেলার একাংশ পুলিশ বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার কথায়, 'হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনই পুলিশের সবাই এক নয়। পুলিশের একাংশ নোংরামির সঙ্গে যুক্ত।' অনুব্রতর অভিযোগ, স্থানীয় সূত্রে তিনি খবর পেয়েছেন যে রামপুরহাট, মহম্মদ বাজার এবং সিউড়ি হয়ে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও অন্যান্য রাজ্য থেকে বেআইনিভাবে কয়লা ঢুকছে। তিনি দাবি করেন, বিষয়টি তিনি পুলিশ সুপারকে জানিয়েছেন এবং তার অভিযোগের পরেই এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে।
এর আগেও পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা প্রকাশ্যে এসেছে, যা রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘদিন জেল থেকে ফিরে অনুব্রত মণ্ডলের এই বিস্ফোরক অভিযোগ নতুন করে জেলার পুলিশ প্রশাসনকে চাপে ফেলেছে। যদিও প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের