নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর মুখে আবহাওয়ার ভ্রুকুটি। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর ফলে চতুর্থী থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি পুজোর মাঝেই ঘূর্ণাবর্ত শক্তিশালী হওয়ারও আশঙ্কা।
আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে ৩০ সেপ্টেম্বর ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে চতুর্থী থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। নবমীর রাত থেকেও ফের প্রবল বৃষ্টির আশঙ্কা জারি করা হয়েছে।
তবে মহালয়ার দিন সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। ফলে সকাল সকাল নির্বিঘ্নে তর্পণ সম্পন্ন করা যাবে। কিন্তু দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকেই কলকাতা সহ ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় শনিবার সকাল থেকেই আকাশের মুখভার। দুপুর থেকে হালকা বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। পাশাপশি, সারাদিনই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের